দেশে একদিনে সংক্রমণ বাড়ল ১২.৬%, ৪৯ দিন পর অ্যাকটিভ কেস ২ লক্ষের নীচে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণের হার। গতকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত দেশে করোনার দৈনিক সংক্রমণ রেকর্ড হারে কমার পরে বুধবার তা এক ধাক্কায় ১২.৬ শতাংশ বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী মঙ্গলবার যেখানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের গণ্ডিতে পৌঁছে গিয়েছিল বুধবার সকালে সেটাই বেড়ে হয়েছে ১৫ হাজার ১০২। অর্থাৎ একদিনে প্রায় ২ হাজার বেড়েছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

অন্যদিকে এদিন কিছুটা বেড়েছে দৈনিক মৃত্যুর হারও। কেন্দ্রের হিসাব অনুযায়ী, গত একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ২৭৮ জন। এর মধ্যে ১৩০ জন মারা গিয়েছেন কেরলে। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪৭ জনের এবং কর্ণাটকে একদিনে মৃত্যু হয়েছে ২৭ জনের। এদিকে বুধবার দেশে কেন্দ্রের করোনা বুলেটিন জানান দিচ্ছে এই মুহূর্তে দেশে করোনার শনাক্তের হার তথা পজিটিভিটি রেট দাঁড়িয়ে রয়েছে ১.২৮ শতাংশে। কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। কেন্দ্রের হিসাব বলছে, বিগত ৪৯ দিন পরে দেশের অ্যাকটিভ কেসের সংখ্যা ২ লক্ষের নীচে নেমেছে। এই মুহূর্তে দেশে করোনার অ্যাকটিভ কেস দাঁড়িয়ে রয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৫২২ এ। 

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন