প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

মনোজ বাজপেয়ী, বলিউড ইন্ডাস্ট্রির একজন দক্ষ অভিনেতা। বর্তমানে তিনি তাঁর আসন্ন ছবি 'গভর্নর' এর মুক্তির জন্যে অপেক্ষায় রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মনোজ বাজপেয়ী, বলিউড ইন্ডাস্ট্রির একজন দক্ষ অভিনেতা। বর্তমানে তিনি তাঁর আসন্ন ছবি ‘গভর্নর’ এর মুক্তির জন্যে অপেক্ষায় রয়েছেন। আগামী ১২ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে তাঁর এই ছবি। সম্প্রতি ‘গভর্নর’-এর ট্রেলার মুক্তি পেয়েছে, যা ভক্তমহলে ব্যাপক সাড়া ফেলেছে। মনোজ বাজপেয়ী বলিউডের এমন একজন অভিনেতা, যাঁর সাবলীল অভিনয়ে বারবার মুগ্ধ হয়েছেন ভক্তরা। ‘গভর্নর’ নির্মিত হয়েছে ১৯৯১ সালের আর্থিক সংকটের উপর। যা ভারতের অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছিল। ছবিতে মনোজ বাজপেয়ীকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর এস. ভেঙ্কটরমননের ভূমিকায় দেখা যাবে। যিনি তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন। কেরলে পড়াশোনা করেছিলেন। কাজেই, মনোজ বাজপেয়ীকে পর্দায় দক্ষিণ ভারতীয় উচ্চারণে হিন্দি বলতে শোনা যাবে। সেই কারণেই প্রথমে চিন্তিত ছিলেন অভিনেতা, পুরোপুরি এই চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন কিনা, তা নিয়ে চিন্তায় ছিলেন। ভাষা ও বাচনভঙ্গি নিয়েই ভয়ে ছিলেন।

অভিনেতার কথায়, ‘শুটিংয়ের সময় খুব ভয় ও উদ্বেগের মধ্যে ছিলাম। আমি ভাষা ও উচ্চারণে ভুল করতে একেবারেই পছন্দ করিনা। আমি বিহারের মানুষ, তাই আমি খুব ভাল করেই জানি যে কেউ ভাষাটা ভুলভাবে উচ্চারণ করলে কতটা খারাপ লাগে। তাই তথ্যগতভাবে নির্ভুল হওয়ার পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যে দেশের বিভিন্ন প্রান্তের দর্শক যেন চলচ্চিত্রটির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। চরিত্রের ভাষার দক্ষতার প্রয়োজন।’ তাই ছবির উপর অভিনেতার এমন মনোভাব ভক্তদের মুগ্ধ করেছে। আর অপেক্ষা করতে পারছে না।

এদিকে চলতি বছরের শুরুতে নেটফ্লিক্স তাঁদের এ বছরের ছবি-ওয়েব সিরিজের নাম ঘোষণা করেছিল। সেখানে মনোজ বাজপেয়ীর আসন্ন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’-এর নামও ঘোষণা করা হয়। ছবিটির নাম ঘোষণা মাত্রই দেশজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। নেটিজেনদের একাংশের রোষানলে পড়েন ছবির অভিনেতা থেকে নির্মাতারা। ছবির নাম নিয়েই যত সমস্যার সৃষ্টি হয়। ছবির বিষয়বস্তুও ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, অভিযোগ ওঠে। পণ্ডিতকে হিন্দুধর্মে পুরোহিত বলা হয়, যিনি ঠাকুর দেবতার পুজোর্চ্চনার পাশাপাশি শুভ কাজ করে থাকেন। সেই পণ্ডিতকে দুর্নীতিগ্রস্ত বলা হচ্ছে, সেই নিয়েই তোলপাড় পড়ে যায়। অভিনেতা থেকে পরিচালক সকলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মামলা গড়ায় দিল্লি হাইকোর্ট পর্যন্ত। অবশেষে ছবির নাম পরিবর্তন করা হবে এই শর্তে ঝামেলা মেটে। কিন্তু এই ঘটনার সময় রেহাই পায়নি মনোজ বাজপেয়ীর পরিবার। তাঁদের খুনের হুমকিও দেওয়া হয়েছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকার গোটা বিতর্ক নিয়ে নায়ক জানিয়েছেন, এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে, তা টিমের কারও মাথাতেই আসেনি। সোশ্যাল মিডিয়ার লাগামহীন হুমকির শিকার হতে হয় তাঁর পরিবারকে। তাঁকেও সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করা হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তবে যারা এমনটা করেছেন, তাদের জন্য তাঁর কেবল কষ্টই হয়। ছবির বিষয়বস্তু না জেনেই এমন মতামত করা উচিত নয়। তবে তিনি ভয় পান না এসবে। এদিকে গভর্নরে অভিনেতাকে আদা শর্মার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে।

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা

দুধের জন্য বায়না ধরেছিল চার বছরের শিশু, পিটিয়ে মারল নরপিশাচ বাবা