প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই বলে প্রেম কাঁঠালের আঠা, একবার লাগলে তা আর ছাড়ে না। এবার সেই প্রেমের টানে জীবন বাজি রেখে বিশ্বের অন্যতম কড়া পাহারায় থাকা সীমান্ত পার করলেন এক যুবক। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরে থাকা প্রেমিকার সঙ্গে দেখা করতে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর থেকে নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে আসেন  ওই যুবক।  

 সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। সেনাবাহিনী জানিয়েছে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরের বাসিন্দা প্রেমিকার সঙ্গে দেখা করতে ২২ বছর বয়সী ওই যুবক লুকিয়ে সীমান্ত পার করেন। তবে কিছুক্ষণ পরেই ভারতীয় সেনার হাতে তিনি ধরা পড়েন। জানা গিয়েছে, রবিবার (৩১ মে) সকাল প্রায় সাড়ে ৯টার দিকে, উরির সিলিকোট এলাকায় ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখার (এলওসি) অপর প্রান্ত থেকে এক ব্যক্তিকে আসতে দেখতে পায়। ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার পরপরই তাকে আটক করা হয়।

আরও পড়ুন: মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, আহত ১

জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক নিজের পরিচয় দেন জিশান আহমেদ মীর বলে। তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফারাবাদের পাইনকাড়ির বাসিন্দা বলে জানান। তার কাছে একটি পাকিস্তানি পরিচয়পত্র ছিল বলেও জানা গিয়েছে। জিশান ভারতীয় সেনাদের জানান,  সামাজিক যোগাযোগ মাধ্যমে  উরির বাসিন্দা  ইরাম বানোর সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। প্রেমিকার সঙ্গে দেখা করতে তিনি নিয়ন্ত্রণ রেখা (LoC) পার  করেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,  জিশান এবং তিনি যে মহিলার সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে দাবি করেছেন, দুজনকেই নিরাপত্তা সংস্থাগুলো জিজ্ঞাসাবাদ করছে। যুবকের দাবিগুলো কতটা সত্যি সবটা যাচাই করা হচ্ছে। পাশাপাশি তাঁদের যোগাযোগের ধরনও খতিয়ে দেখছে সুরক্ষাবাহিনী। ভারতে আসার পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা তা জানতেও বিশেষ জোর দেওয়া হয়েছে।

প্রেমিক ক্যালাম টার্নারকে বিয়ে করলেন পপ গায়িকা দুয়া লিপা, ভাইরাল ছবি

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

তীব্র গরমে শেষ পাতে রাখুন তরমুজের বরফি, জেনে নিন রেসিপি

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২

আরসিবি কাছে গুজরাতের হারের পিছনে খলনায়ক কে? সবটা জানালেন অধিনায়ক গিল

স্কুল যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর , জখম ১

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, আহত ১