মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, আহত ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভোরের নিস্তব্ধতা ভেঙে মুহূর্তে ছড়িয়ে পড়ল আতঙ্ক। ব্যস্ত সড়কে আচমকাই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। উল্টে গেল কন্টেনার বোঝাই ট্রাক, তার পরেই পিছন থেকে ধাক্কা আরেক ট্রাকের। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে তেলের ক্যানিস্টার, তৈরি হয় বিপজ্জনক পরিস্থিতি। মুহূর্তের মধ্যেই কয়েক কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে পড়ে যানবাহন।

সোমবার ভোররাতে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের খোপোলির কাছে এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর আহত হয়েছেন প্রায় ৮০ বছর বয়সি এক বৃদ্ধা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি কন্টেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে পড়ে। তার কিছুক্ষণের মধ্যেই পিছন থেকে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে ধাক্কা মারে উল্টে থাকা গাড়িটিকে। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাকে থাকা দুই আরোহীর। দুর্ঘটনার সময় পাশ দিয়ে যাওয়া একটি গাড়িতে থাকা ৮০ বছর বয়সি এক বৃদ্ধা গুরুতর জখম হন। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে কন্টেনার থাকা শতাধিক তেলের ক্যানিস্টার রাস্তার উপর ছড়িয়ে পড়ে। কয়েক লিটার তেল রাস্তায় গড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটে এবং যান চলাচল বিপজ্জনক হয়ে পড়ে।

আরও পড়ুনঃ ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ট্র্যাফিক পুলিশ, হাইওয়ে কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দল। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় ক্ষতিগ্রস্ত যান সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। যদিও ততক্ষণে এক্সপ্রেসওয়ের বিস্তীর্ণ অংশে তীব্র যানজট তৈরি হয়। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেশের অন্যতম ব্যস্ত এই এক্সপ্রেসওয়েতে বারবার দুর্ঘটনার ঘটনা সামনে আসায় ভারী যানবাহনের উপর আরও কঠোর নজরদারির শুরু হয়েছে।

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

পেঁয়াজ কাটলে আর চোখে আসবে না জল, কীভাবে জানেন?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের