লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাঞ্জাবের লুধিয়ানায় একটি কারখানা থেকে বিষাক্ত গ্যাস লিক। মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার ভোর রাতে যখন কারখানায় আসেন শ্রমিকরা, সেই সময় আচমকাই কারখানার ভেতরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা সাত থেকে আক  এতে ভেতরে থাকা সাত থেকে আটজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন অজ্ঞান হয়ে যান। কারখানার মালিক দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে তিনজন মারা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন গাসপুরার বাসিন্দা মান সিং ও তার ছেলে অমিত। নিহত অপর এক শ্রমিকের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

আরও পড়ুনঃ বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

মৃত মান সিংয়ের মেয়ে রেনু অভিযোগ করেন, গভীর রাতে তার বাবাকে কাজ করতে বাধ্য করা হতো। গ্যাস লিকের ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও পরিবারের কাউকে বিষয়টি জানানো হয়নি। সোমবার সকালে বাবা বাড়ি না ফেরায় তিনি কারখানায় খোঁজ নিতে যান। পরে জানতে পারেন, গ্যাস লিকের জেরে কয়েকজন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে পৌঁছে তিনি জানতে পারেন, তার বাবা ও ভাই অমিত আর বেঁচে নেই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

‘ক্যাটরিনার জায়গায় ওঁকে এনে বড় ভুল করেছেন’, দিশার সঙ্গে নেচে ট্রোলড অক্ষয় কুমার

‘লক্ষীর ভান্ডারের নামে টাকা লুট করেছে তৃণমূল নেতারা’, অভিযোগ মুখ্যমন্ত্রীর

সাঁড়াশি দিয়ে কুপিয়ে ৭০ ঊর্ধ্ব বৃদ্ধাকে খুন করার অভিযোগ, চাঞ্চল্য চাঁচলে

উত্তরবঙ্গকে ‘উপহার’, ১০ জন বিজেপি বিধায়ক স্থান পেলেন রাজ্য মন্ত্রিসভায়

স্ত্রীকে নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, নরেন্দ্রপুরে গ্রেফতার চিকিৎসক

মজার ছলে কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি! বাড়িতে ফিরল ৩ বন্ধুর নিথর দেহ

ইলাইয়ারাজার কনসার্ট ঘিরে ধুন্ধুমার, নোংরা আসন ও খারাপ সাউন্ড সিস্টেমে ক্ষুব্ধ দর্শকরা

পণের দাবি ও মানসিক নির্যাতনের অভিযোগ, বিয়ের বছর ঘুরতেই রহস্যমৃত্যু ইনফ্লুয়েন্সারের

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচ তলা থেকে পড়ে গেলেন এক আধিকারিক

শচিন বা কোহলি নন, শৈশবের সুপারহিরোর নাম জানালেন বৈভব

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা