ইলাইয়ারাজার কনসার্ট ঘিরে ধুন্ধুমার, নোংরা আসন ও খারাপ সাউন্ড সিস্টেমে ক্ষুব্ধ দর্শকরা

ভারতীয় সঙ্গীত মহলের কিংবদন্তি ইলাইয়ারাজার কনসার্ট ঘিরে ধুন্ধুমার কাণ্ড! চরম অব্যবস্থাপনার অভিযোগ। গত শনিবার এবং রবিবার দুইদিন ব্যাপী চেন্নাইয়ের নেহেরু আউটডোর স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সঙ্গীত মহলের কিংবদন্তি ইলাইয়ারাজার কনসার্ট ঘিরে ধুন্ধুমার কাণ্ড! চরম অব্যবস্থাপনার অভিযোগ। গত শনিবার এবং রবিবার দুইদিন ব্যাপী চেন্নাইয়ের নেহেরু আউটডোর স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হয়েছে। যেখানে সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজা প্রায় ৪৫ মিনিট দীর্ঘ পাশ্চাত্য শাস্ত্রীয় সিম্ফনি পরিবেশন করেছেন। যেটি ভারতের বুকেও প্রথম পাশ্চাত্য শাস্ত্রীয় সিম্ফনি কনসার্ট। এর আগে কোনও মহান তারকা এরকম অনুষ্ঠানের আয়োজন করেননি। সুতরাং স্বাভাবিকভাবেই অনুষ্ঠানে ভক্ত-দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রথমদিন তিনি ৪৫ মিনিট সিম্ফনি পরিবেশন করেছেন। পরেরদিন প্রায় তিনঘন্টা সঙ্গীত পরিবেশন করেছেন। যেখানে তিনি বহু কালজয়ী গান গেয়েছেন। কিন্তু একদল দর্শক তাঁর কনসার্টটি উপভোগ করলেও অন্যরা একগুচ্ছ অভিযোগ করেছেন অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে।

কেউ দর্শকদের আসনে মলমূত্র পড়ে থাকার অভিযোগ করেছেন। কেউ খাবারের চড়া দামের অভিযোগ করেছেন। কেউ ইলাইয়ারাজার গান শুনতে পাননি বলে ভয়াবহ অডিও ক্যারিব্রেশনের অভিযোগ করেছেন। অনুষ্ঠানের আয়োজন করে ছিলেন ACTC ইভেন্ট ম্যানেজমেন্ট, যে সংস্থাটি ২০২৩ সালের মারাক্কুমা নেনজাম কনসার্টের পর একই ধরনের সমালোচনার মুখে পড়েছিল। এবং সেখানেও চরম অব্যবস্থাপনার অভিযোগ করা হয়েছিল। এক্স-এ বেশ কয়েকজন ভক্ত হতাশা প্রকাশ করেছেন। কনসার্ট চলাকালীন বিভিন্ন অসুবিধা সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন। একজন দর্শকের মতে, ভিড় নিয়ন্ত্রণের জন্যে কোনও স্বেচ্ছাসেবক ছিলনা। যার ফলে পদপিষ্টের মতো ঘটনা ঘটেছিল। কনসার্টের এলইডি স্ক্রিনগুলো খুব ছোট ছিল। আওয়াজ কানে আসছিল না। বহু টাকার টিকিট কেটেছিলেন তিনি। এমন সমস্যায় পড়ার কারণে বাধ্য হয়ে তিনি কনসার্ট ছেড়ে মাঝ পথেই বেরিয়ে যান।

 

অন্য একজন দর্শক অভিযোগ করেছেন যে, অনুষ্ঠান চলাকালীন দর্শকরা ইলাইয়ারাজা কী বলছিলেন তা শুনতেই পাচ্ছিলেন না। বসার আসনে পশুদের মলমূত্র পড়েছিল। ক্ষোভ উগড়ে দিয়েছেন। তবে এত অভিযোগ থাকা সত্ত্বেও, অনেক ভক্ত অনুষ্ঠানটির প্রশংসা করেছেন। চেন্নাইয়ে এত বড় মাপের একটি সিম্ফনি পরিবেশনা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এর প্রশংসা করেছেন। অনুরাগীরা স্থানীয় শ্রোতাদের কাছে একটি অনন্য অর্কেস্ট্রার অভিজ্ঞতা তুলে ধরার জন্য ইলাইয়ারাজার ভূয়সী প্রশংসা করেছেন।

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ