বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

Share:

নিজস্ব প্রতিনিধি, বলাগড়: প্রতিমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিয়েছেন বলাগড়ের বিধায়ক সুমনা সরকার। বিধানসভা নির্বাচনে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী রঞ্জন ধারাকে প্রায় ৪২ হাজার ভোটে হারিয়েছেন তিনি। মন্ত্রী হিসেবে শপথ নিয়েই মানুষের হয়ে কাজ করার কথা বললেন বিধায়ক। তাঁর বাবা বীরেন সরকার ১৯৭১-১৯৭৭ সাল পর্যন্ত ছিলেন কংগ্রেসের বিধায়ক। মন্ত্রী হিসেবে বাবার অসম্পূর্ণ কাজই সম্পন্ন করতে চান তিনি।

হুগলির বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন সুমনা সরকার। এদিন শপথ নেওয়ার পরে তিনি সোজা পৌঁছে যান শ্বশুর বাড়িতে। সেখানে ফুল মিষ্টি দিয়ে তাঁকে সম্বর্ধনা জানাতে হাজির হন প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনরা। এদিন তিনি বলেছেন, বাবাকে দেখেই অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। একসময় তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় দায়িত্ব পালন করেছেন। ২০১৩-২০১৮ সাল পর্যন্ত হুগলি জেলা পরিষদের সদস্য হিসেবে কাজ করেছেন। পরে ২০১৮ সালে হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি হয়েছিলেন। ২০২১ সালে নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার বিধায়কের টিকিটে জয় পেয়েই, মন্ত্রীত্ব অর্জন করলেন। মন্ত্রীর দায়িত্ব পেয়ে আপ্লুত সুমনা সরকার।

সুমনা এদিন বলেন, প্রায় ৪২ হাজার ভোটে জিতেছেন। বলাগড়ের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে। মন্ত্রী হবেন, ভাবতে পারেননি। রবিবার রাতে ফোন পাওয়ার পরে আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি। নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ সমস্ত নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর ওপরে দল ভরসা রাখায় তিনি খুশি।

তাঁর বাবা বলাগড়ের বিধায়ক ছিলেন। সেই কারণে সুবিধা হয়েছে বলে জানালেন সুমনা। তাঁর কথায়, সকলকে সঙ্গে নিয়েই কাজ করার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। ইতিমধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈত্রিক ভিটে নিয়ে আলোচনা হয়েছে। তার বংশধরদের সঙ্গেও কথাবার্তা হয়েছে। অমিত শাহর প্রতিশ্রুতি মতোই কাজ করা হবে। বলাগড়ে তৈরি হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট। ৯০০ একর জমিতে বন্দর তৈরি হলে বহু মানুষের কর্মসংস্থান হবে। রাস্তাঘাট ও ব্যবসার পরিবেশ তৈরি হবে বলাগড়ে। চেষ্টা করা হবে, যত তাড়াতাড়ি কাজ শুরু করা যায়। পানীয় জলের সমস্যা থেকে বলাগড়ের নৌকা, ফুলের ক্লাস্টার সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করা হবে। বলাগড়ে একাধিক জমি দখলের অভিযোগ রয়েছে। পূর্বতন সরকার জমি নিয়েও দুর্নীতি করেছে। তাঁর বাবা-মা বেঁচে থাকলে আজ খুশি হতেন বলেও জানালেন মন্ত্রী।

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

আবাস যোজনায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল মেম্বারের বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস