দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গের ৯টি জেলায় আগামী বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টি শুরু হবে।আগামী দু – তিন দিনের মধ্যে কেরল এবং তামিলনাড়ুর কিছু অংশে বর্ষা আসবে। এর আগে মৌসম ভবন ২৬ শে মে কেরলে বর্ষা আসার আগাম পূর্বাভাস দিলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন দেরি হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের আরো কিছু এলাকাতে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান।

তিনি বলেন,দক্ষিণবঙ্গে(South Bengal) গরম এবং অস্বস্তি চলবে। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। তার আগে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি ও শুক্রবার।

তার আগে দক্ষিণের কোন কোন এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড় – বৃষ্টি হতে পারে স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে।উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। তার আগে গরম এবং অস্বস্তি থাকবে চার জেলায়। দার্জিলিং এর সমতল এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বুধবার পর্যন্ত থাকবে। মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে(North Bengal)। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে ৪ জুন থেকে।

চার এবং পাঁচ জুন উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ,আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী তিনদিন একই রকম তাপমাত্রা থাকলেও তারপর দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর