তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটে ভূমিশয্যা নেওয়ার পরে রাজ্যের পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসে টালমাটাল দশা। তোলাবাজি-কাটমানির দায়ে দলের একাধিক প্রাক্তন বিধায়ক-কাউন্সিলর গ্রেফতার হয়ে শ্রীঘরে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক এড়িয়ে গিয়েছেন ৬০ বিধায়ক। দলের সিংহভাগ সাংসদ (লোকসভা-রাজ্যসভা) কার্যত কালীঘাটের ৩০ বি হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিট (মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি) এড়িয়ে চলেছেন। মঙ্গলবার (২ জুন) ধর্মতলায় তৃণমূল নেত্রীর ধর্নাতে সর্বসাকুল্যে ছয় সাংসদ ও আট বিধায়ক হাজির ছিলেন। তার মধ্যেই রটেছে, দলের দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে তৃণমূলের ৫০ বিধায়ক আলাদা দল গড়ছেন। এমনকি দলের প্রতীক ‘ঘাসফুল’ যাতে তাদের বরাদ্দ করা হয়, সেই আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও দিচ্ছেন বিক্ষুব্ধ বিধায়ক ও সাংসদরা। ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি দল আর প্রতীক-দুই হাতছাড়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের?

রাজনৈতিক পর্যবেক্ষকরা, তৃণমূল কংগ্রেসের বর্তমান দশার সঙ্গে মহারাষ্ট্রের শিবসেনার সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আলাদা গোষ্ঠী গঠন করেছিলেন একনাথ শিন্ডে। এমনকি বিজেপির সমর্থনে উদ্ধবকে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরিয়ে নিজেই আসীন হয়েছিলেন। দলের সিংহভাগ সাংসদ ও বিধায়ক শিন্ডের পক্ষ নেওয়ায় নির্বাচন কমিশন একনাথ শিন্ডের নেতৃত্বাধীন গোষ্ঠীকেই আসল শিবসেনা হিসাবে স্বীকৃতি দিয়েছিল এবং দলের প্রতীক ক বরাদ্দ করেছিল। এর আগে ১৯৭৮ সালে কংগ্রেসের অন্দরে ভাঙন ধরে। লোকসভায় ১৫৩ সাংসদের মধ্যে ৭৬ জনের সমর্থন হারানোর পর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে দলের প্রতীকও হারাতে হয়েছিল। তখন নতুন প্রতীক বেছে নেন ইন্দিরা।

এদিন ধর্মতলার মঞ্চ থেকে বিদ্রোহীদের ‘সুমতি’ ফিরুক বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে তিনি ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’র পথ আনুসরণ করবেন বলেও হুঙ্কার ছেড়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘দেওয়াল লিখন পড়তে ভুল হয়নি পোড়খাওয়া রাজনীতিবিদ মমতার। তাই নরম-গরমে বিদ্রোহী বিধায়ক ও সাংসদদের বার্তা দিয়েছেন।

বিদ্রোহী বিধায়করা অবশ্য জানিয়ে দিয়েছেন, দলনেত্রী মমতার নেতৃত্ব মানতে কোনও অসুবিধা নেই। তবে উড়ে এসে জুড়ে বসা এবং দলকে কর্পোরেট সংস্থার আদলে চালানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানবেন না। তাঁকে দলের সব পদ থেকে সরাতে হবে। তাহলে দল ছাড়বেন না তাঁরা। যদিও সেই শর্ত মানতে রাজি হননি মমতা। ফলে সময় যত গড়াচ্ছে তত পরিস্থিতি জটিল হচ্ছে। দলের বিধায়ক ও সাংসদদের এমন বিদ্রোহের পিছনে বিজেপির ‘অদৃশ্য হাত’ দেখছেন তৃণমূল সুপ্রিমো।  যদিও ওই অভিযোগ আস্বীকার করেছেন বঙ্গ বিজেপির নেতারা। দলের বর্ষীয়ান নেতা তথা  রাজ্যের মন্ত্রী তাপস রায়ের কথায়, ‘এটা ঘটার ছিল।’

রাজনৈতিক পণ্ডিতদের একাংশ মনে করছেন, ‘রাজ্যবাসী তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখান করেছেন।  ভরাডুবির কারণে ছন্নছাড়া দশা দলের। সেই সুযোগে বিরোধী দল হিসাবে উঠে আসতে পারে সিপিআইএম। সংখ্যালঘু ভোটব্যাঙ্ক তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে ফের সিপিআইএমের দিকে ঝুঁকতে পারে। তাই ফাঁকা জায়গা যাতে সিপিআইএম দখল করতে না পারে তার জন্য তৃণমূলের একাংশ আলাদা দল বা গোষ্ঠী গঠন করতে চাইছে। এতে একদিকে নিজেদের বিজেপি বিরোধী অবস্থান ধরে রাখা যাবে, অন্যদিকে সিপিআইএমকেও রুখে দেওয়া যাবে।’

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা