নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে সমস্যা সমাধানের বদলে ইরান ও আমেরিকার সম্পর্ক আরও জটিল হচ্ছে। হরমুজ প্রণালির কৌশলগত কেশম দ্বীপে মার্কিন বাহিনীর আকস্মিক হামলা চালিয়েছিল। তারই জবাবে কুয়েতে অবস্থিত আমেরিকার একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভয়াবহ মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নতুন করে এই ভয়াবহ সামরিক অভিযানে ফের মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরান মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কুয়েতে যে দ্বিতীয় হামলা চালানোর চেষ্টা করেছিল সেটা ব্যর্থ করা হয়েছে।  হামলায় কোনও মার্কিন সেনার মৃত্যু বা সামরিক সরঞ্জামের ক্ষতি হয়নি। পাশাপাশি এটাও দাবি করা হয়েছে, ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে আমেরিকা। সেন্টকম এক বিবৃতিতে বলেছে, “ইরান প্রতিবেশী দেশগুলোর দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে, কোনোটিই আসল লক্ষ্যে আঘাত হানতে পারেনি।’ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে দুটি কুয়েতে পৌঁছানোর আগেই মাঝ আকাশে ধ্বংস হয়ে যায়। বাহরাইনের দিকে আসা তিনটি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা হয়েছে। কুয়েতের সামরিক বাহিনীও ঘটনার সত্যতা  স্বীকার করেছে।  

অন্যদিকে আইআরজিসি তাদের বিবৃতিতে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সতর্ক করে বলেছে, ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো ধরনের আন্তর্জাতিক আগ্রাসন বা হামলার  কড়া জবাব দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে মধ্যপ্রাচ্যের যেসব অঞ্চলের সামরিক ঘাঁটি ব্যবহার করা হয়েছে, তাদের সবাইকে চরম পরিণতি ভোগ করতে হবে।  উল্লেখ্য, এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন সংঘাত নিরসনে আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা চলছে। গত সপ্তাহে উভয় পক্ষই একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত দিলেও, তা এখনও আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়নি। ইরানের গণমাধ্যম দাবি করেছে যে, বেশ কয়েকদিন ধরে আমেরিকা ও ইরানের মধ্যে কোনো সরাসরি যোগাযোগ হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি নাকচ করে দিয়ে বলেছেন, আলোচনা চলছে। 

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক