সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় পদক্ষেপ পুলিশের। ওই কলেজের পরিচালন সমিতির সদস্য তথা তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়-সহ দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করল মুচিপাড়া থানার পুলিশ। গতকাল, মঙ্গলবার বিকেলে সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে দুই ব্যাগ ভর্তি উই পোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তারপরেই কলেজের ভিতরে হদিশ মেলে দুটি বেডরুমের। তল্লাশি চালিয়ে ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্রও। সেই আগ্নেয়াস্ত্রটি নিয়ে যায় পুলিশ। তারপরেই অস্ত্র আইনে দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ কলেজের ভেন্ডর পরিতোষ দত্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। কলেজের ইউনিয়ন রুমে কীভাবে আগ্নেয়াস্ত্র এল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্যও ডাকা হবে বলে সূত্রের খবর। 

আরও পডুন: কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে লক্ষাধিক টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানায়, বেশির ভাগই ১০০ আর ৫০০ টাকার নোট। তবে সবই উইয়ে কেটেছে। তারপরেই উদ্ধার হয় কালো কাপড়ে মোড়া একটি আগ্নেয়াস্ত্র। তবে এখানেই শেষ নয়। কলেজের মধ্যেই দুটি বেডরুমের হদিশ পাওয়া যায়। সূত্রের খবর, টেরেস ফেসিলিটির নামে এই দু’টি বেডরুম উদ্বোধন করেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। এই দুটি বেডরুম ব্যবহার করতেন কলেজের পরিচালন সমিতির সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, এই রুমেই দেবাশিস ও শিবাশিসকে ম্যাসাজ দিতে হত কলেজের গ্রুপ ডি স্টাফদের। ওই বেডরুমের চাবি থাকত বাবা-ছেলের কাছেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু। শিয়ালদহ এলাকার দাপুটে তৃণমূল নেতা। তিনিই এই কলেজের যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নিতেন বলে জানা গিয়েছে। এবার সেই সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে টাকা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন বিধায়ক সজল ঘোষ।

তিনি বলেছেন, ‘কত টাকা থাকলে উইয়ে খায়? এই কলেজের ফাংশন ফান্ডে কোটি টাকা আছে। আবার কোটি কোটি টাকার বিনিময়ে ভর্তি নেওয়া হয়েছে পড়ুয়াদের। মাথা থেকে পা পর্যন্ত সবাই জড়িত। এদের দ্রুত গ্রেফতার করা হোক।’

বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য