বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবাদের কাছে মেয়েরা আর মায়েদের কাছে ছেলেরা বেশি পছন্দের হয়। বিশেষ করে বাবা-মেয়ের সম্পর্ক পৃথিবীর অন্যতম মধুর সম্পর্ক।  কন্যা সন্তানের হাসিমুখ দেখার জন্য একজন বাবা তাঁর জীবনের সবকিছু দিতে পারেন। মেয়ের চোখের একফোঁটা জলও বাবাদের বুকে বেঁধে ছুরির মতো। কিন্তু সেই বাবার চোখের সামনেই যদি হিংস্র চিতাবাঘ আদরের সন্তানকে টেনে নিয়ে যায়, তাহলে সেই অসহায় মুহূর্তের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা কঠিন। সম্প্রতি এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে যা দেখে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। 

গুজরাতের ভাবনগর জেলায় আচমকা হানা নেয় চিতাবাঘ।  মহুভা তালুকের কান্তসার গ্রামে পাঁচ বছর বয়সী দিব্যা গোহিলর মৃত্যু হয়েছে নরখাদকের আক্রমণে। জানা গিয়েছে, দিব্যা তার বাবা ওধাভাই গোহিলের সঙ্গে বাগানে খেলছিল। সেই সময়ে হঠাৎ একটি চিতাবাঘ শিশুকন্যার উপর ঝাঁপিয়ে পরে। চোখের পলকে শিশুটিকে মুখে করে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায় হিংস্র প্রাণীটি। মেয়েকে বাঁচানোর জন্য ওধাভাই মরিয়া চেষ্টা করলেও এত দ্রুত সবকিছু ঘটে যায় যে তিনি কিছুই করে উঠতে পারেননি। চোখের সামনে নিজের সন্তানকে হারানোর  বিভীষিকাময় দৃশ্য দেখে কার্যত কথা বলার ভাষা হারিয়েছেন ওই ব্যক্তি। 

আরও পড়ুন: দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

দিব্যা নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য ও গ্রামবাসীরা তার খোঁজে তল্লাশি শুরু করে। দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর একটি বাগানের কাছে উদ্ধার হয় দিব্যার মৃতদেহ। একরত্তি শিশুর দেহ চিতাবাঘটি এমন ভাবে খুবলে খেয়েছিল যে ফুটফুটে শিশুর দিকে কেউ তাকাতেই পারেনি। স্থানীয় বাসিন্দাদের দেওয়া বয়ান অনুযায়ী চিতাবাঘটি দিব্যার বাহুর মাংস ছিঁড়ে নিয়েছিল। এই ঘটনায় গ্রামজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, বেশ কিছুদিন ধরেই এলাকায় চিতাবাঘের আনাগোনা দেখা গিয়েছে। বন বিভাগের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। মর্মান্তিক ঘটনাটির খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নরখাদক চিতাবাঘটিকে ধরতে কর্মকর্তারা একটি বিশেষ অভিযান শুরু করেছেন। বসানো হয়েছে খাঁচা। বন দফতরের কর্মীরা এলাকায় নজরদারি বাড়িয়েছেন।

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় আহত একাধিক, স্থগিত বিমান পরিষেবা

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’