আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি বছরের আইপিএল বৈভব সূর্যবংশীকে এনে দিয়েছে বিশ্বজোড়া খ্যাতি। ব্যাট হাতে ২২ গজের ময়দানে যেভাবে তাণ্ডব চালিয়েছেন তাতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। বৈভব এখন শুধু খেলার মাঠ নয়  বাইরেও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন। বিভিন্ন বড় সংস্থা তাঁকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার জন্য আগ্রহ দেখাচ্ছে। বৈভবের ব্র্যান্ড ভ্যালু বর্তমানে দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। ‘বেবি বস’ এখন বিজ্ঞাপনের জন্য যে টাকা পারিশ্রমিক নিচ্ছেন তা শুনলে চোখ কপালে উঠবে।

মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় ক্রিকেটের নতুন পোস্টার বয় হয়ে ওঠা বৈভবের ব্র্যান্ড ভ্যালু অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি তাঁর এন্ডোর্সমেন্ট ফি বা চুক্তি বাবদ পারিশ্রমিক দ্বিগুণ করেছেন। এখন একটি বিজ্ঞাপনে চুক্তির জন্য দেড় কোটি থেকে দুই কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। আইপিএল শুরুর আগে বৈভব বেশ কয়েকটি বড় সংস্থার সঙ্গে প্রায় ১ কোটি টাকার চুক্তিতে সই করেছিলেন। যার মধ্যে কমপ্ল্যান এবং রেড বুলের মতো বড় সংস্থার নামও রয়েছে।  আইপিএল শেষ হওয়ার পর আরও অনেক সংস্থা বৈভবের সঙ্গে চুক্তি করার জন্য মুখিয়ে রয়েছে। জানা গিয়েছে, বর্তমানে তরুণ ক্রিকেটারের বাবা-মা ব্র্যান্ডগুলির সঙ্গে চুক্তি পরিচালনা করছেন। পাশাপাশি বৈভবের আইপিএল ফ্র্যাঞ্চাইজি, রাজস্থান রয়্যালসও এই প্রক্রিয়ায় সাহায্য করছে। ক্রিকেট এবং বিজ্ঞাপন বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে তাঁর ব্র্যান্ড ভ্যালু আরও দ্রুত বাড়তে পারে।

আরও পড়ুন: ‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

উল্লেখ্য, বিরাট কোহলি, শুভমন গিল, হেনরিখ ক্লাসেনদের মতো তারকা খেলোয়াড়দের টেক্কা দিয়ে চলতি বছরের আইপিএলে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন বৈভব। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (MVP)-এর  পুরষ্কারও জিতেছেন ভারতের বিস্ময় বালক। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৩৭-এরও বেশি, যা ক্রিকেটবিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এত অল্প বয়সে অসাধারণ এই পারফরম্যান্সের ফলেই তাঁর বাজারদর দ্রুত বেড়েছে। এমনকি বৈভবকে এখন থেকেই ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনেক প্রাক্তন ক্রিকেটার এবং বিশেষজ্ঞরা  তাঁকে শচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিদের সঙ্গে তুলনা করেছেন। 

সিআইডি পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের