ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হামলার জেরে কুয়েতে মৃত্যু হল এক ভারতীয়ের। আজ, বুধবার সেই মৃত্যুর খবর নিশ্চিত করেছে কুয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস। এদিন ভোররাত থেকেই কুয়েত ও বাহারাইনে লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ১-এ-তে ড্রোন হামলা চালায় ইরান। তাতেই আহত হন বেশ কয়েকজন ভারতীয়। তার মধ্যে এক ভারতীয় গুরুতর আহত হন। সেই অবস্থায় ওই ভারতীয়কে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। 

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কথার মাঝেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলা চালিয়েছে ইরান। বিশেষ করে কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৬৩ জন জখম হয়েছেন। এমনটাই জানিয়েছেন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী। বিমানবন্দরে থাকা কর্মী ও যাত্রীরাই মূলত এই হামলার জেরে আহত হয়েছেন। তেহরানের এই হামলার জেরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ হয়ে যায় কুয়েত আন্তর্জাতিক এয়ারপোর্টে। কুয়েতে ও বাহারাইনে আচমকাই ইরানের হামলার জেরে ফের নতুন করে উত্তেজনা বাড়তে চলেছে মধ্যপ্রাচ্যে। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। যদিও ইরানের তরফে দাবি করা হয়েছে, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও কেশন দ্বীপে মার্কিন হানার ‘প্রতিষোধ’ নিতেই তারা কুয়েতে হামলা চালিয়েছে।

আরও পডুন: কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

এদিকে ইরানের এই হামলার জেরে ভারতীয়ের মৃত্যুতে ক্ষুব্ধ নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের তরফে হামলার নিন্দা জানিয়ে বলে হয়েছে, ‘কুয়েত আন্তর্জাতিক এয়ারপোর্টে হামলার তীব্র ধিক্কার জানাই। এই হামলাতে আমাদের এক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। যেদিন থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, আমরা বারবার বলেছি সাধারণ মানুষ ও নাগরিক পরিষেবার উপর হামলা যেন কেউ না করে। সবপক্ষকেই এই ধরণের হামলা থেকে বিরত থাকতে আর্জি জানাচ্ছি আমরা।’

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী