অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে নিজের গলা কাটলেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের সম্পর্ক শেষ হয়েছিল কয়েক মাস আগেই। সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছিলেন তরুণী। কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি প্রাক্তন সঙ্গী। শেষ পর্যন্ত অফিসের মধ্যেই ঘটে গেল রক্তাক্ত ঘটনা। তরুণীকে অফিসের মধ্যেই ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন প্রেমিক সহকর্মীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত নিজেকেও ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে পঞ্জাবের মোহালিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহালির ফেজ-১১ এলাকার একটি বেসরকারি প্যাকার্স অ্যান্ড মুভার্স সংস্থায় কর্মরত ছিলেন ৩০ বছর বয়সী ডিম্পল। একই প্রতিষ্ঠানে কাজ করতেন হরবিন্দর মান ওরফে হ্যারি। দীর্ঘদিন একসঙ্গে একই অফিসে কাজ করার সুবাদে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। প্রায় তিন বছর ধরে চলা সেই সম্পর্ক ছয় মাস আগে ভেঙে যায়। পুলিশের দাবি, সম্পর্ক ভাঙার পরও হরবিন্দর বারবার ডিম্পলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেন এবং সম্পর্ক ঠিক করার জন্য চাপ সৃষ্টি করছিলেন। কিন্তু ডিম্পল সেই প্রস্তাবে সাড়া দেননি।

আরও পড়ুন: ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস চলাকালীন অভিযুক্ত সেখানে পৌঁছান। প্রথমে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, হরবিন্দর আচমকাই ধারালো অস্ত্র বের করে ডিম্পলের উপর হামলা চালান। অফিসের মধ্যেই একের পর এক ছুরির আঘাতে গুরুতর জখম হন তরুণী। হঠাৎ এই ঘটনায় সহকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিৎকার-চেঁচামেচিতে অফিসে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। হামলার পর অভিযুক্ত নিজেকেও ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ডিম্পলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে অভিযুক্ত হরবিন্দরের চিকিৎসা চলছে এবং তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুরো ঘটনাটি ধরা পড়েছে অফিসের সিসিটিভি ফুটেজে। পুলিশ সেই ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতীতের প্রেমের সম্পর্ক, বিচ্ছেদের পর মানসিক টানাপোড়েন এবং সম্পর্ক ঠিক করার একতরফা চেষ্টার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের