বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

মুক্তির প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলেছে 'পেড্ডি'। বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা অতিক্রম করল রাম চরণ এবং জাহ্নবী কাপুরের ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলেছে ‘পেড্ডি’। বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা অতিক্রম করল রাম চরণ এবং জাহ্নবী কাপুরের ছবি। দেশজুড়ে প্রচার সার্থক হল। বৃহস্পতিবার (৪ জুন) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এই ছবি। সকাল থেকেই শুরু হয়েছিল ছবির শো। যা দেখতে রীতিমতো সিনেমা হলে হলে ভিড় জমিয়ে ছিলেন দর্শকরা। রামচরণের স্ত্রীও হলে গিয়ে ছবি দেখেছেন এবং দর্শকদের সঙ্গে তাল মিলিয়ে স্বামীর জন্যে সিটি বাজিয়ে সেলিব্রেশন করেছেন।

ছবিতে তিনরকম খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ। আর এই ছবিটি অভিনেতার কেরিয়ারের বাড়তি তাৎপর্য বহন করছে। কারণ ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘RRR’-এর প্রায় ৪ বছর পর তিনি বড়পর্দায় কামব্যাক করলেন। যে ছবিটির ‘নাচো নাচো’ গানটি অস্কার পুরস্কার জিতেছিল। যেখানে আলিয়া ভাট, রামচরণ এবং জুনিয়র এনটিআর তিনজনেই অভিনয় করেছিলেন। ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৩০০০ কোটি টাকা আয় করেছিল। এই ছবির প্রায় ৪ বছর পর নতুন ছবি নিয়ে ফিরলেন রামচরণ। সুতরাং ‘পেড্ডি’ নিয়ে দর্শকদের মধ্যে যে বাড়তি উন্মাদনা ছিল, তা বলার অপেক্ষা রাখে না। তারই ফল মিলল বক্সঅফিসে। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় করে ফেলল এই ছবি। যা এই বছরের ভারতীয় ছবিগুলির মধ্যে সেরা ওপেনিং।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘পেড্ডি’ প্রথম দিনে ভারতে মোট ৮২.৪৯ কোটি টাকা আয় করেছে। আর বিদেশে ৩০ কোটি টাকা আয় করেছে, যার ফলে বিশ্বব্যাপী ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১১২.৪৯ কোটি টাকা। তবে তেলেগু ভাষায় ছবিটির আয় বেশ হয়েছে। প্রায় ৬৫.৭০ কোটি টাকা আয় করেছে, অন্যদিকে হিন্দিতে ডাব করা সংস্করণটি প্রথম দিনে ৩ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। তামিল ভাষায় মোট ৪৫ লক্ষ টাকা সংগ্রহ করেছে, কন্নড়ে ২৫ লক্ষ টাকা আয় করেছে এবং মালয়ালম সংস্করণটি আরও ১০ লক্ষ টাকা আয় করেছে। জানা গিয়েছে, ‘পেড্ডি’ ৩০০-৩৫০ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে। কিন্তু নির্মাতারা আনুষ্ঠানিক ভাবে এই বাজেট নিশ্চিত করেননি। বুচি বাবু সানা পরিচালিত, ‘পেড্ডি’তে আরও অভিনয় করেছেন শিব রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু এবং বোমান ইরানি।

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা