শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজ চালাচ্ছে এনআইএ। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত শওকত মোল্লা। বৃহস্পতিবার সকাল থেকে শওকতের বাড়িতে এনআইএ আধিকারিকরা তল্লাশি চালিয়েছিলেন। তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি চালালেও, ‘মাছচোর’ শওকতের হদিশ মেলেনি। সূত্রের খবর, নদী পেরিয়ে বাংলাদেশ পালানোর ছক কষেছেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক। কিন্তু তা সফল হয়নি। শুক্রবার তাঁকে পলাতক ঘোষণা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

জানা গিয়েছে, বাংলাদেশ পালানোর ছক বানচাল হয়ে যেতেই কোনও এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রয়েছেন তিনি। কোনওভাবেই তাঁকে যাতে খুঁজে না পাওয়া যায়, তারজন্য মোবাইলও বন্ধ করে রেখেছেন। এই ঘটনায় শওকতকে পলাতক ঘোষণা করেছে এনআইএ। তিনি যাতে কোনওভাবে দেশ ছেড়ে যেতে না পারেন, তারজন্য তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে, বিএসএফ-র সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করে রাখা হয়েছে। কোনওভাবে সীমান্ত পার করার চেষ্টা করলে তাঁকে দ্রুত যাতে ধরা সম্ভব হয়।

বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে ভয়ের পরিবেশ তৈরির জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেটির সঙ্গে যুক্ত ছিলেন শওকত মোল্লা। বিস্ফোরণের ঘটনায় ১ জন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন আরও কয়েকজন।  সম্প্রতি, এই ঘটনার তদন্তে গতি এনেছে এনআইএ। এই ঘটনায় কিছুদিন আগে অহিদুল ইসলাম নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার তদন্তে বৃহস্পতিবার এনআইএর একাধিক দল ভাঙড়ে হানা দেয়। শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়।  তল্লাশির আগেই এলাকা ছাড়েন শওকত মোল্লা। এবার তাঁর হদিশ পেতে তৎপর এনআইএ। 

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

বক্সঅফিসে সুনামি, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় ‘পেড্ডি’র

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা