গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

আইনি বিপাকে পটনার সুপরিচিত UPSC কোচিং শিক্ষক ফয়জল খান, যাঁকে 'খান স্যার' বলেই চেনে গোটা সোশ্যাল মিডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইনি বিপাকে পটনার সুপরিচিত UPSC কোচিং শিক্ষক ফয়জল খান, যাঁকে ‘খান স্যার’ বলেই চেনে গোটা সোশ্যাল মিডিয়া। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। যে কোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন। কিন্তু কী করেছেন তিনি? ইউটিউবে তাঁর ‘খান জিএস রিসার্চ সেন্টার’ চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ২২ মিলিয়ন। পাশাপাশি পটনার দুটি প্রধান UPSC কোচিং ইনস্টিটিউটের মধ্যে একটি খান গ্লোবাল স্টাডিজ। যার পরিচালক ফয়জল খান ওরফে ‘খান স্যার’। গত ২ জুন রাতে পটনায় তাঁর কোচিং সেন্টারে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। সে সময় কোচিংয়ের পোস্টার ছিঁড়ে ফেলা এবং নিরাপত্তারক্ষীদের মারধরের অভিযোগ ওঠে।

খান স্যারের পক্ষ থেকে দাবি করা হয়, হামলাকারীরা ১০-১২ রাউন্ড গুলি চালিয়েছে। এই ঘটনায় প্রথমে জ্ঞান বিন্দু কোচিং-এর পরিচালক রোশন আনন্দকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তদন্তে নেমে ধন্দে পড়ে যায় পুলিশ। এরপর তদন্তের মোড় ঘুরে যায় সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও। যেখানে দেখা যায়, খান স্যারের কোচিং সেন্টারের নিরাপত্তারক্ষীরাই পাল্টা গুলি চালাচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই উত্তাল পটনা। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ খান স্যারের দুই দেহরক্ষীকে গ্রেফতার করেছে। তাঁদের অস্ত্র ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। বিপাকে পড়েছেন খান স্যারও। দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত তদন্তের পর কদমকুয়ান থানায় ফয়জল খান তথা খান স্যারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সূত্রপাত, ২৭ মে, যেদিন বিহার পুলিশ নিয়োগের ফলাফল ঘোষণা হয়। ফলাফল ঘোষণার পর, খান গ্লোবাল স্টাডিজের ফয়জল খান এবং জ্ঞান বিন্দু কোচিং-এর পরিচালক রোশন আনন্দ, দুজনেই দাবি করেন যে তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানেই সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী এই পরীক্ষায় সফল হয়েছে। উভয় পক্ষই সফল প্রার্থীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। পটনা জুড়ে ব্যাপকভাবে পোস্টার ও ব্যানার টাঙানো হয়। অভিযোগ, তখনই ফয়জল খানের কর্মীরা জ্ঞান বিন্দু কোচিং সেন্টারের বোর্ডের উপরে তাঁদের ব্যানার টাঙিয়ে দেয়, যার ফলে গত ২-৩ জুন দুই কোচিং কর্তৃপক্ষের মধ্যে তীব্র সহিংসতা, ভাঙচুর, পাথর ছোড়াছুড়ি এবং গোলাগুলির ঘটনা ঘটে। তখন ফয়জল খান দাবি করেন, তাঁর কোচিং সেন্টারে হামলা ও গুলি চালানোর ঘটনায় দায়ী জ্ঞান বিন্দুর পরিচালক রোশন আনন্দ। এরপর তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। যার প্রতিবাদে জ্ঞান বিন্দুর বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষার্থীরা রাস্তায় নামে।

পোস্টার ও ব্যানার হাতে নিয়ে তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষার্থীরা অভিযোগ করে, মামলাটির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সমস্ত তথ্য প্রকাশ্যে আনা প্রয়োজন। এর ঠিক পরের দিনই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যা পুরো ঘটনাটিকে উল্টে দেয়। এই নতুন ভিডিওতে, রোশন আনন্দের লোকজনকে নয়, বরং ফয়জল খানের ব্যক্তিগত দেহরক্ষীদের প্রকাশ্যে গুলি চালাতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই পটনা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং খান গ্লোবাল স্টাডিজ ক্যাম্পাস থেকে খান স্যারের উভয় দেহরক্ষীকে গ্রেফতার করে। এবং ফয়জলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। এরপর দেখার পালা, পুলিশ কতদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কী নেবে এবং খান সরকারকে গ্রেফতার করবে কিনা?

দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে সিলমোহর বুবলীর, মেয়ের কী নাম রাখলেন?

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে যান চলাচল?

তোলাবাজির অভিযোগে পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের গাড়ির চালক গ্রেফতার

তৃণমূলে ইস্তফার হিড়িক, পদত্যাগ করলেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের