সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পেড্ডি’ সিনেমার অভিনেত্রী জাহ্নবী কাপুরের চরিত্র ও কিছু দৃশ্যকে ঘিরে উঠা তীব্র বিতর্কের পর ক্ষমা চাইলেন পরিচালক বুচি বাবু সানা। তিনি জানিয়েছেন, দর্শকদের অনুভূতিতে আঘাত দিয়ে থাকলে তার জন্য তিনি দুঃখিত এবং প্রয়োজন অনুযায়ী ছবির কিছু দৃশ্যে পরিবর্তন আনা হবে। 

ছবির ট্রেলার বা কিছু প্রচারিত অংশ ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। দর্শকদের একাংশের অভিযোগ, ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্র ‘অচিয়াম্মা’-কে যথাযথ গুরুত্ব দেওয়ার বদলে অতিরিক্তভাবে যৌনায়িতভাবে (over-sexualized) উপস্থাপন করা হয়েছে।এই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যেখানে নানা মহল থেকে ছবিটির নির্মাতাদের নিয়ে সমালোচনা করা হয়। 

 

এই বিতর্কের জেরে পরিচালক বুচি বাবু সানা তাঁর এক্স (X) হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে ক্ষমা প্রার্থনা করেন। তিনি লেখেন, সিনেমা সবসময় দর্শকদের বিনোদন দেওয়া, অনুপ্রাণিত করা এবং সংযোগ তৈরি করার জন্য, কাউকে অস্বস্তি দেওয়ার জন্য নয়। তিনি আরও জানান, “যদি ছবির কোনো অংশে দর্শকরা অসম্মান বা অস্বস্তি অনুভব করে থাকেন, তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত।” একই সঙ্গে তিনি নারীর মর্যাদা ও সম্মানের বিষয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন। তাঁর কথায়, প্রতিটি নারী সম্মান, মর্যাদা এবং যথাযথ উপস্থাপনের যোগ্য, এবং দর্শকদের প্রতিক্রিয়াকে গুরুত্ব দিয়ে কিছু দৃশ্যে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন। 

পরিচালক স্পষ্ট করে বলেন, তাঁর উদ্দেশ্য কখনোই কোনো নারী চরিত্রকে অবমাননা বা অবজেক্টিফাই করা ছিল না। তিনি আরও যোগ করেন, “প্রতিটি নারী সম্মান, মর্যাদা এবং সম্মানজনক উপস্থাপনের যোগ্য।”বিতর্কের পরিপ্রেক্ষিতে নির্মাতাদের এই পদক্ষেপকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি সমসাময়িক সিনেমায় নারী চরিত্র উপস্থাপনের প্রতি আরও সংবেদনশীলতার ইঙ্গিত।  

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা