দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL: পঞ্জাব কিংসের অধিনায়ক হতে চলেছেন ইনি

নিজস্ব প্রতিনিধি: গত বছর দলের অধিনায়ক ছিলেন কে এল রাহুল। কিন্তু চলতি বছরে দল ছেড়ে চলে গিয়েছেন। যদিও পরিবর্তে শিখর ধাওয়ান, জনি বেয়ারেস্টোর মতো ক্রিকেটারকে ঘরে তুলতে সক্ষম হয়েছেন পঞ্জাব কিংসের টিম ম্যানেজমেন্ট। কিন্তু দুই নামী ক্রিকেটারকে দলে আনলেও তাঁদের হাতে অধিনায়কত্বের ব্যাটন সঁপতে নারাজ দলের কর্ণধাররা। পরিবর্তে নানা প্রলোভন উপেক্ষা করে দলে থেকে যাওয়া জাতীয় দলের ক্রিকেটার ময়াঙ্ক আগরওয়ালের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়ার বিষয়ে মনস্থির করেছেন তাঁরা। আগামী সপ্তাহের মধ্যেই  অধিনায়ক হিসেবে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন পঞ্জাব কিংসের এক শীর্ষ আধিকারিক।

চলতি বছরের আইপিএলের মেগা নিলামের আগে ঘর গোছাতে কোমর বেঁধেই নেমেছিলেন পঞ্জাব কিংসের কর্ণধাররা। কে এল রাহুল দল ছাড়ার পরে দলের দুই পুরনো খেলোয়াড় ময়াঙ্ক আগরওয়াল ও অর্শদীপ সিংহকে রেখে দেওয়ার পাশাপাশি বুদ্ধি করে তুলে নিয়েছেন শিখর ধাওয়ান, জনি বেয়ারেস্টো, লিয়াম লিভিংস্টোন, কেগিসো রাবাডা, হরপ্রীত ব্রার ও শাহরুখ খানদের।

ফলে অনেকেই মনে করছিলেন শিখর ধাওয়ানই হতে পারেন পঞ্জাব কিংসের অধিনায়ক। কেননা, আইপিএলে হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু দলে নতুন আসা ধাওয়ানের হাতে অধিনায়কত্ব তুলে দিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। তাঁদের মতে, জাতীয় দলের সদস্য ময়াঙ্ক আগরওয়াল যেহেতু দলের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছেন, তাই তাঁর দায়বদ্ধতার প্রতিদান হিসেবে অধিনায়কত্ব করার সুযোগ দেওয়া উচিত।

ম্যানেজমেন্ট যদি তাঁর হাতে অধিনায়কত্বের ব্যাটন সঁপে দেয়, তাহলে তিনি দায়িত্বভার নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন ময়াঙ্ক। 

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ