তেলের দাম ছাড়িয়ে গেল ব্যারেল প্রতি ১০০ ডলার, উর্ধ্বমুখী সোনাও

১০ গ্রাম হলমার্ক যুক্ত সোনার দাম এক ধাক্কায় বেড়েছে ১৪০০টাকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কৃষ্ণসাগরে রুশ আগ্রাসনের জেরে আরও বাড়ল তেলের দাম। পাল্লা দিয়ে দাম বেড়েছে সোনারও। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৯৪ ডলার। দুপুর গড়াতেই সেটা ১০০ ডলার পৌঁছে যায়। শেষবার গত সেপ্টেম্বরে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। আগামীদিনে তেলের দাম আরও বাড়বে বলেই মনে করছে বাজার বিশেষজ্ঞরা।

তেলের দাম একদিকে যেমন বেড়েছে, অন্যদিকে শেয়ার সূচক তাসের ঘরের মতো পড়তে শুরু করে। দালাল স্ট্রিটে তো বটেই, এশিয়ার অন্যান্য শেয়ার বাজারও সাক্ষী ছিল রক্তক্ষরণের। সকালে বাজার খুলতেই সূচক পড়তে শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যে বাজার থেকে গায়েব হয়ে যায় লক্ষকোটি (১০ লক্ষ কোটি টাকা)

তেলের দামের পাশাপাশি সোনার দামও বেড়েছে। লক্ষ্মীবারে ১০ গ্রাম হলমার্ক যুক্ত সোনার দাম এক ধাক্কায় বেড়েছে ১৪০০টাকা। বিশ্ববাজারে এক আউন্স স্পট গোল্ডের দাম ১, ৯২৫ ডলার ছাড়িয়ে গিয়েছে। গত এক বছরের মধ্যে যা সর্বোচ্চ। এটা বিয়ের মরসুম। স্বাভাবিকভাবেই সোনা কেনার একটি প্রবণতা কম-বেশি সব বাঙালির মধ্যেই থাকে। কিন্তু সোনার দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।

এদিকে, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন জানিয়েছেন, ইউক্রেনে রুশ হামলার প্রভাব ভারতে পড়বে। ফলে, বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আর সব থেকে বেশি যেটা উদ্বেগের তা হল প্রাকৃতিক গ্যাসের সঙ্কট দেখা দিতে পারে।

আরও পড়ুন জ্বালানির দাম সাত বছরে সর্বোচ্চ, উড়ান পরিষেবা ঘিরে প্রশ্ন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল