রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল প্রায় ২১ জন যাত্রীর। আহত হয়েছেন আরও ১৯ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিনিয়া শহরের কাছে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। বাস উল্টে যাওয়ার পরেই তাতে আগুন লেগে যায়।  

ইরাকের পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জন ইরাকি নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও ১৯ জন গুরুতর আহত হয়েছেন। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গেই দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে কর্তৃপক্ষকে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথাও বলেছেন।

আরও পড়ুন: সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন আহত ১৯ জনের মধ্যে অধিকাংশেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের শরীরের বিভিন্ন  অংশ মারাত্মক ভাবে আগুনে পুড়ে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ জানিয়েছে, বাসের চালক কীভাবে নিয়ন্ত্রণ হারালেন তা জানতে পুরো ঘটনাটির তদন্ত চলছে। স্থানীয়দের অভিযোগ, ইরাকের রাস্তায় গাড়ির অনিয়ন্ত্রিত গতি, রাস্তার জরাজীর্ণ দশা এবং ট্রাফিক আইনের অপর্যাপ্ত প্রয়োগের কারণে প্রতি বছর এই ধরণের মারাত্মক সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি অত্যন্ত সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

 

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট