সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের এপ্রিল মাসে ইজরায়েল-ইরানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সংঘর্ষবিরতি চুক্তি। সেই ভঙ্গুর চুক্তি পর এই প্রথম ইজরায়েলে হামলা চালাল ইরান।  এই হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে এবং যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। উত্তর ইজরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত ‘রামাত ডেভিড’ বিমানঘাঁটিতে সরাসরি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

আইআরজিসি  এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, কয়েকদিন আগেই দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণে ইজরায়েলি বিমান বাহিনী যে বর্বর বিমান হামলা চালিয়েছিল তার ‘মূল কেন্দ্র’ বা সামরিক লজিস্টিক হাব ছিল এই ‘রামাত ডেভিড বিমানঘাঁটি’। সেই হামলার প্রতিশোধ নিতেই গুরুত্বপূর্ণ ইজরায়েলি বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের প্রতিবেশী দেশ ইরাক ও সিরিয়া সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর রিপোর্টে দাবি করা হয়েছে, ইরান থেকে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।

আরও পড়ুন: কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

লেবাননে এবং হরমুজ প্রণালির আশেপাশে ইরানের উপকূল ও জাহাজের ওপর হামলার কথা উল্লেখ করে ইরানের বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, ‘যদি এই আগ্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটে, তবে এর জবাব আরও ব্যাপক হবে।’ এই প্রসঙ্গে উল্লেখ্য, ইরান বারবার দাবি করেছে যুদ্ধ বন্ধ করতে হলে লেবাননের উপর ইজরায়েলের হামলা বন্ধ করতে হবে। এই বিষয় নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একাধিকবার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন বহুবার। কিন্তু ট্রাম্পের কথা উপেক্ষা করেই লেবাননের উপর হামলা জারি রেখেছে ইজরায়েল। তারই এবার জবাব দিয়েছে ইরান। 

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর