পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিহারের জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার খান স্যার আপাতত স্বস্তি পেলেন। কোচিং সেন্টারে গুলিচালানোর ঘটনায় তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গ্রেফতারির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে পটনার একটি আদালত।

খান স্যারের প্রকৃত নাম ফয়সাল খান। সম্প্রতি তার পরিচালিত খান গ্লোবাল স্টাডিজ ইনস্টিটিউটকে ঘিরে হওয়া ভাঙচুর ও অশান্তির ঘটনায় একটি এফআইআরে তার নাম জড়ায়।  এরপরই তিনি পাটনা সিভিল কোর্টে আগাম জামিনের আবেদন করেন। খান স্যারের আইনজীবীর দাবি, তাকে বদনাম করার উদ্দেশ্যেই ষড়যন্ত্র করে এই মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে তার কোনও প্রত্যক্ষ যোগ নেই বলেও আদালতে দাবি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ জুন রাতে ১৫ থেকে ২০ জনের একটি দল কোচিং সেন্টারের পোস্টার ছিঁড়ে ফেলে এবং প্রতিষ্ঠানের দিকে পাথর ছোড়ে। সেই সময় গুলিচালনার অভিযোগ ওঠে। ঘটনায় কোচিং সেন্টারের দুই নিরাপত্তারক্ষীকে আটক করে পুলিশ।

আরও পড়ুনঃঅবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তদন্তের সময় পুলিশ খান স্যারের নামও এফআইআরে অন্তর্ভুক্ত করে। এরপর থেকেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়। তবে মঙ্গলবার আদালতের নির্দেশে আপাতত গ্রেফতারির আশঙ্কা থেকে স্বস্তি পেলেন জনপ্রিয় এই শিক্ষাবিদ।ঘটনার তদন্ত এখনও চলছে। মামলার পরবর্তী শুনানিতে আদালত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?