পুজো ফুটবলে ধামাকা, আইএফএ-র বিরুদ্ধে খেলতে নামবেন দেব

পর্দায় নয়, সকলের সামনে মাঠে নেমে বল পায়ে দৌড়াতে দেখা যাবে টলিউডের এই অভিনেতাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইএফএ আয়োজিত পুজো ফুটবলে হতে চলেছে বড়সড় ধামাকা। মাঠে ফুটবল খেলতে নামবেন দেব। না, এবার পর্দায় নয়, সকলের সামনে মাঠে নেমে বল পায়ে দৌড়াতে দেখা যাবে টলিউডের এই অভিনেতাকে। তাও আবার আইএফএ একাদশের বিরুদ্ধে।

আগামী ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে দেব অভিনীত সিনেমা ‘গোলন্দাজ’। যেখানে দেখা যাবে ফুটবলের মধ্যে দিয়ে ইংরেজ বনাম বাঙালিদের লড়াইয়ের ঘটনা। যার মূল মধ্যমণি ছিলে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। সিনেমায় তাঁর চরিত্রেই অভিনয় করেছেন দেব।

মহালয়ার দিন তথা বুধবার দেশপ্রিয় পার্কের মাঠে পুজো ফুটবলের আসরে খেলতে নামবেন টলিউডের এই নায়ক। জানা গিয়েছে, ‘গোলন্দাজ’ সিনেমার দলবল নিয়ে আইএফএ একাদশের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে নামবেন।

এবারের দুর্গাপুজোয় একটা অভিনব উদ্যোগ নিয়েছে বাংলার ফুটবল সংস্থা আইএফএ। যেখানে শহরের বিভিন্ন পুজো কমিটিগুলো লড়াইতে নামবে। লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়েছে ৩২টা টিমকে। তবে পুরোপুরি ফুটবল নয়, টাইব্রেকারের মাধ্যমে হবে ফয়সলা। প্রতিটা দল ছয়টি করে শট নিতে পারবেন।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস