হাতে লেখা চিঠি দিয়ে ভক্তের ‘ঋণ’ শোধ করলেন বিরাট-অনুষ্কা, ঠিক কী হয়েছিল?

সম্প্রতি আমেদাবাদে এক ভক্তের সঙ্গে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা এমন কিছুই করলেন, যা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক সময় ছোট ছোট কাজই মানুষের মনে থেকে যায় সারাজীবন। সম্প্রতি আমেদাবাদে এক ভক্তের সঙ্গে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা এমন কিছুই করলেন, যা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে। যদিও দেশের এই পাওয়ারফুল দম্পতি সবসময়ই প্রচারের আড়ালে থাকতে চান। তাই সন্তানদেরও দেশের ক্যামেরা থেকে দূরে বিদেশের মাটিতে মানুষ করছেন। এখনও তাঁদের মুখ প্রকাশ্যে আনেননি। যাই হোক, বর্তমানে ভারতেই আছেন তারকা দম্পতি। সম্প্রতি আইপিএলের ফাইনালে টানা দ্বিতীয়বার জয়ী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। যার অন্যতম কাণ্ডারি বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্স। কিন্তু তারকা দম্পতি তাঁর ভক্তের সঙ্গে কী এমন করলেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে?

সোমবার আমেদাবাদ তাজ হোটেলের একজন মহিলাকর্মী ইনস্টাগ্রামে বিরাট ও অনুষ্কার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রামে হ্যান্ডেলে। একটি ছবিতে, অনুষ্কাকে গোলাপী-সাদা কুর্তা-পাজামাতে দেখা গিয়েছে, অন্যদিকে বিরাটকে একটি কালো টি-শার্ট এবং ফ্যাকাশে নীল জিন্সে বেশ স্টাইলিশ লুকে দেখা গিয়েছে। এরপর ভক্তটি দম্পতির হাতে লেখা একটি নোটের ছবি শেয়ার করেছেন। যেখানে লেখা ছিল, ‘আশিকি, সব সাহায্যের জন্য তোমাকে ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল।’ এতে বিরাট ও অনুষ্কার দুজনেরই স্বাক্ষর ছিল। অর্থাৎ হোটেলে থাকার সময় তাঁদের সাহায্য করার জন্যে হোটেলকর্মী কে ধন্যবাদ জানিয়েছেন বিরুষ্কা।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ছবিগুলো শেয়ার করে ভক্তটি লিখেছেন, ‘মিস্টার ও মিসেস কোহলিকে আপ্যায়ন করা এবং তাঁদের সঙ্গে দেখা করার মুহূর্তটি সত্যিই স্মরণীয়। এই ধরনের মুহূর্তগুলোই আমাকে মনে করিয়ে দেয় আতিথেয়তা কেন এত তৃপ্তিদায়ক। তাঁদের এই সফরের অংশ হতে পেরে আমি আনন্দিত।’ ছবিগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। একজন লিখেছেন, ‘আপনি আমাদের স্বপ্নকে সত্যি করছেন।’ আর একজন ভক্ত মজা করে বলেছেন, ‘অনুষ্কার চেয়ে বিরাটের হাতের লেখা ভাল।’ বিরাট কোহলি ও অনুষ্কার দেখা হয়েছিল ২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের শুটিংয়ের সময়। খুব শীঘ্রই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, তারা প্রেমে পড়েন। বেশ কয়েক বছর প্রেম করার পর, ২০১৭ সালে ইতালিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ