চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

Share:

নিজস্ব প্রতিনিধি: চন্দননগর, ভদ্রেশ্বরের পর এবার পদত্যাগ করলেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সন। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান তাপস মুখার্জী এবং ভাইস চেয়ারপার্সন শিল্পী চ্যাটার্জী পদত্যাগ পত্র জমা দেন চুঁচুড়ার সদর মহকুমা শাসকের কাছে। এর আগে হুগলির ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী ইস্তফা দিয়েছিলেন। চন্দননগর পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র সহ মোট ৩০ জন কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। যার জেরে ভেঙ্গে গিয়েছে চন্দননগরের পুরনিগম বোর্ড। এবার হুগলির সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সন পদত্যাগ করলেন।

পদত্যাগের পর চেয়ারম্যান তাপস মুখার্জি বলেন, ‘সরকার বদল হয়েছে। গোটা পশ্চিম বাংলার পরিস্থিতি বদলাচ্ছে। পুরসভায় টাকা নেই তাই চালাতে সমস্যা হচ্ছে। তাই আমি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। সম্ভবত ২২ তারিখে নতুন সরকারের বাজেট হবে, বাজেটের আগে এক পয়সাও পুরসভাকে দিতে পারবে না বলে জানিয়েছে। স্বাভাবিকভাবে পুরসভা চালানোর মত সেই রকম টাকা পয়সা নেই। মানুষকে যখন পরিষেবা দিতে পারবো না তখন পদে থেকে লাভ নেই। শুধু শুধু সাধারণ মানুষের কাছে খারাপ হয়ে লাভ নেই। এই সব কারণের জন্যই আমি আরও পদত্যাগ করলাম।’

আরও পড়ুন-আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

প্রসঙ্গত, ২০২২ সালে পুরসভা নির্বাচনের পর বাঁশবেড়িয়া পুরসভায় চেয়ারম্যান করা হয়েছিল আদিত্য নিয়োগীকে। প্রায় আড়াই বছর চলার পর আদিত্য নিয়োগীকে সরিয়ে চেয়ারম্যান করা হয় তাপস মুখার্জিকে। অন্যদিকে ভাইস চেয়ারপার্সন ছিলেন শিল্পী চ্যাটার্জি। এবার দুজনেই পদত্যাগ করলেন পদ থেকে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা