আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাসে কাটমানি অভিযোগে তোলপাড় ঝালদা জমির মিউটেশনের কাজে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে কয়েকজন উপভোক্তা ঝালদা পুরসভায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগকারী মনোজ প্রামাণিক, শোনকা রজক, জবা কান্দু ও তপন কান্দুর দাবি, আবাস প্রকল্পের টাকা পেতে তাঁদের কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের অর্থ নেওয়া হয়েছিল। সেই অর্থ ফেরতের দাবিতেই তাঁরা পুরসভার দ্বারস্থ হয়েছেন।

ঘটনার সূত্রপাত ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মিঠুন কান্দুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে তিনি কাটমানি ফেরতের ব্যবস্থা করার কথা উল্লেখ করেন। এরপর থেকেই পুরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে কাটমানি সংক্রান্ত অভিযোগ সামনে আসতে শুরু করে। মিঠুন কান্দুর দাবি, কয়েকজন কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে পুরো দলের বদনাম হচ্ছে। তিনি ও চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্র বিষয়টি দলীয় নেতৃত্বকে জানিয়েছিলেন। কিন্তু কোনও পদক্ষেপ না হওয়ায় তাঁরা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং তা লিখিতভাবে জানাবেন। 

আরও পড়ুন-সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ থাকলেও নানা কারণে অনেকে প্রকাশ্যে মুখ খুলতে পারেননি। বর্তমানে মানুষ অভিযোগ জানাতে সাহস পাচ্ছেন বলেই এমন ঘটনা সামনে আসছে। এ বিষয়ে ঝালদা পুরসভার পুরপ্রধান সুরেশ আগরওয়াল এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঝালদা শহর বিজেপির সাধারণ সম্পাদক সুজয় ব্যানার্জী জানান, সরকার পরিবর্তনের পর মানুষ সুশাসনের পরিবেশ পেয়েছে বলেই কাটমানির মতো অভিযোগ প্রকাশ্যে আসছে। তিনি নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন। আবাস প্রকল্পকে ঘিরে ওঠা এই অভিযোগ এখন ঝালদার রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

যমুনা এক্সপ্রেসওয়েতে এসি স্লিপার বাসে ভয়াবহ আগুন, দগ্ধ মৃত প্রায় ৯

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

PSA রিপোর্ট নর্মাল হলেও হতে পারে প্রোস্টেট ক্যানসার, বড় সতর্কবার্তা চিকিৎসকের

পুজোর আগে কেমিক্যাল ছাড়া সাদা চুল কালো করতে চান? এই পাতাতেই হবে জাদু

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা