গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে দুর্দান্ত ছাড়! Samsung এর প্রিমিয়াম স্মার্টফোন Galaxy S25 Ultra 5G বর্তমানে Amazon-এ বিশাল ছাড়ে বিক্রি হচ্ছে। সংস্থার এই জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোনে ৩৭,৫১০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে, যা ডিভাইসটির এ পর্যন্ত অন্যতম বড় ডিসকাউন্ট। Galaxy S25 Ultra-এর 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চ মূল্য ছিল ১,২৯,৯৯৯ টাকা। বর্তমানে Amazon-এ নির্দিষ্ট রংয়ের মডেলের দাম ৩৭ হাজার ৫১০ টাকা কমিয়ে দিয়েছে। Titanium Whitesilver এবং Titanium Silverblue ভ্যারিয়েন্টে এই বিশেষ অফার পাওয়া যাচ্ছে। 12GB RAM এবং 256GB  স্টোরেজের এই দুটি মডেল এখন পাওয়া যাচ্ছে মাত্র ৯২,৪৮৯ টাকায়। তবে সব রংয়ে একই দাম নয়। Titanium Gray, Titanium Black যথাক্রমে ৯৩,০০০ এবং ৯৩,৮৯৯ টাকায় পাওয়া যাবে। 

ফিচারের দিক থেকেও Galaxy S25 Ultra এখনও বাজারের অন্যতম শক্তিশালী অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এই Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর ও অক্টা-কোর সিপিইউ 120Hz রিফ্রেশ রেটের 6.9 ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে এবং ৫,০০০mAh ব্যাটারি ও 45W ফাস্ট ওয়্যারড চার্জিং, যা 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও ফোনটির সঙ্গে রয়েছে Samsung এর জনপ্রিয় S Pen সাপোর্ট এবং Galaxy AI ফিচার। ক্যামেরা বিভাগে রয়েছে 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, 5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম-সহ 10 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। সামনের দিকে রয়েছে একটি 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরাগুলো OIS ও EIS-এর সুবিধাসহ 10 বিট HDR এ 8K এবং 120FPS এ 4K ভিডিও রেকর্ড করা যাবে।

বিশেষজ্ঞদের মতে, নতুন প্রজন্মের Galaxy Ultra সিরিজ বাজারে আসার আগে পুরনো ফ্ল্যাগশিপ মডেলের দাম কমে যাওয়া স্বাভাবিক। ফলে যারা প্রিমিয়াম ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টসহ একটি হাইএন্ড স্মার্টফোন খুঁজছেন, তাঁদের জন্য Galaxy S25 Ultra এখনও একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে। তবে কেনার আগে Amazon-এ বর্তমান মূল্য ও অফারের শর্তাবলি যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে মার্কিন সেনা, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করে দিল তেহরান

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩