Ukraine ভারতে বাড়তে পারে এই সব জিনিসের দাম

অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলার ছাড়িয়ে গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রবাদেই আছে – রাজায় – রাজায় যুদ্ধ হয়, প্রাণ যায় উলুখাগড়ার। রাশিয়ার ইউক্রেন অভিযানের জেরে কত উলুখাগড়ার প্রাণ যাবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। কিন্তু জিনিসের দাম যে বাড়বে তা এখনই বলে দেওয়া যেতে পারে।

ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলার ছাড়িয়ে গিয়েছে।  স্বাভাবিকভাবেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে। বাড়বে গ্যাসের দাম ও সিএনজির। জ্বালানির আমদানি মূল্য বর্তমান অর্থবর্ষের ঘাটতিকেও প্রসারিত করবে।

১৮-১৯ সালে ভারতকে (India) তেল আমদানির জন্য খরচ করতে হত ১১২ মিলিয়ন ডলার। পরের অর্থবর্ষে সেই খরচ কমে দাঁড়ায় ১০১ বিলিয়ন মার্কিন ডলারে। তখন ব্যারেল প্রতি তেলের দাম ছিল ৬০.৫ ডলার। ২০-২১ সালে আমদানির খরচ আরও কমে যায়। ওই বছর প্রতি ব্যারালের জন্য ভারতকে দিতে হত ৬২.২ মিলিয়ন ডলার। আর সেই সময় ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছিল ৪৫ ডলার। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (oil) দাম ব্যারেল প্রতি একশো ডলার স্পর্শ করেছে। ফলে এক লাফে কয়েকগুন বাড়তে চলেছে আমদানি খরচ। এই খরচ সরকারের নিয়ন্ত্রনের বাইরে গেলে তার প্রভাব পরবে মুদ্রাস্ফীতিতে। 

ভারত সানফ্লাওয়ার তেলের (Oil) ৭০ শতাংশ আমদানি করে ইউক্রেন থেকে।এই তেলের দাম বাড়লে ভোজ্য তেলের দাম বাড়বে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এলপিজি ও কেরোসিন তেলের দামও আগামী দিনে যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। দাম বাড়তে পারে বিদ্যুৎ, গমের। বিশ্বের মধ্যে রাশিয়া এবং ইউক্রেন দুটি বৃহত্তম গম উৎপাদনকারী দেশ। পৃথিবী জুড়ে গমের মোট উৎপাদনের প্রায় এক চতুর্থাংশ আসে এই দুটি দেশ থেকে।

রাশিয়া আবার প্যালাডিয়ামের বৃহত্তম রপ্তানিকারক দেশ। এই ধাতু ব্যবহার করা হয় মোবাইলে। আমেরিকা তাদের মিত্র দেশ রাশিয়ার বিরুদ্ধে জারি করেছে নিষেধাজ্ঞা। ফলে, বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতের বাজারেও যে প্রভাব পড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন তেলের দাম ছাড়িয়ে গেল ব্যারেল প্রতি ১০০ ডলার, উর্ধ্বমুখী সোনাও

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল