উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! জলপাইগুড়ির ঐতিহ্যবাহী আনন্দ চন্দ্র কলেজের (AC College) ছাত্র সংসদের ঘর থেকে উদ্ধার হলো থরে থরে সাজানো মদের বোতল, আপত্তিকর সামগ্রী এবং মহিলাদের পোশাক। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে কলেজ চত্বরে।

ইউনিয়ন রুমের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন বন্ধ থাকা তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুমটি খোলেন কলেজের বেশ কয়েকজন পড়ুয়া। সেখানে ঢুকতেই চক্ষুচড়ক হয় যায় তাঁদের। রুমের ভেতর থেকে একের পর এক বিলাতি মদের খালি ও ভর্তি বোতল এবং মহিলাদের পোশাক উদ্ধার হয়। ঘটনা সামনে আসতেই এবিভিপির তরফে শুরু হয় বিক্ষোভ। এবিভিপির এক সদস্যের দাবি, ইউনিয়ন রুম থেকে প্রচুর মদের বোতল, কাশির সিরাপ এবং সিরিঞ্জ উদ্ধার হয়েছে। এরপরেই কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে তদন্তের দাবি তুলেছে এবিভিপি। শুধু তাই নয়, ওই ইউনিয়ন রুমটি সিলও করে দেওয়া হয়েছে বলে খবর। এই ঘটনায় কলেজের নিরাপত্তা এবং ছাত্র সংসদের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। 

আরও পড়ুন-তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

সম্প্রতি, সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে টাকাভর্তি দু’টি ব্যাগ উদ্ধার হয়েছিল। ব্যাগের ভিতর থেকে যে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়, দেখা যায় সেগুলি উইপোকা খেয়ে নিয়েছে। টাকা উদ্ধারের খবর পেয়েই কলেজে পৌঁছে গিয়েছিল মুচিপাড়া থানার পুলিশ। শুধু তাই নয়, কলেজের ছাদে হদিশ মেলে ঝাঁ চকচকে ‘বেডরুম’। পাশাপাশি, উদ্ধার হয়েছে অস্ত্র, কন্ডোমও। সুরেন্দ্রনাথ কলেজের ছায়া এবার জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজেও। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল