পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: জামাইষষ্ঠী মানেই বাঙালির ঘরে ঘরে এলাহি খাওয়াদাওয়া। ইলিশ, চিংড়ি, মাটন, পায়েস, মিষ্টি, নানা পদের সমাহারে জমে ওঠে উৎসব। তবে অতিরিক্ত খাওয়াদাওয়ার পর অনেকেই হজমের সমস্যা, গ্যাস বা অস্বস্তিতে ভোগেন। তাই জামাইষষ্ঠীর ভোজ উপভোগ করার পাশাপাশি শরীরও সুস্থ রাখতে জেনে নিন কয়েকটি সহজ কিন্তু কার্যকর উপায়।

গরমের তীব্রতা যতই থাকুক, জামাইষষ্ঠীর আপ্যায়নে তার প্রভাব পড়ে না। আগামী ২০ জুন জামাইষষ্ঠী। এই বিশেষ দিনে নতুন-পুরনো সব জামাইদের জন্যই থাকে নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন। তবে পেটপুরে খাওয়ার পর শরীর যাতে বিগড়ে না যায়, সেজন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

১. আগের রাতে হালকা খাবার খান

জামাইষষ্ঠীর মেনুতে সাধারণত থাকে ইলিশ, চিংড়ি, মাটন-সহ নানা ভারী পদ। তাই আগের রাতের খাবার যতটা সম্ভব হালকা রাখুন। অল্প পরিমাণে খেয়ে ডিনার সেরে নিলে পরদিন শরীর অনেকটাই স্বস্তিতে থাকবে।

২. পর্যাপ্ত জল পান করুন

গরমের সময়ে শরীরকে হাইড্রেটেড রাখা অত্যন্ত জরুরি। সকাল থেকেই পর্যাপ্ত জল পান করুন। চাইলে ফলের রস বা ডাবের জলও খেতে পারেন। এতে শরীর সতেজ থাকবে এবং হজমেও সুবিধা হবে।

৩. সকালের খাবার হালকা রাখুন

জামাইষষ্ঠীর সকালে ভারী প্রাতরাশ না করে ছাতুর শরবত, ফল বা অন্য কোনও হালকা খাবার খেতে পারেন। এতে দুপুরের ভোজের জন্য শরীর প্রস্তুত থাকবে।

৪. খাওয়ার পর হাঁটাহাঁটি করুন

ভূরিভোজের আগে ও পরে পর্যাপ্ত জল পান করুন। খাওয়ার পর অন্তত ১০-১৫ মিনিট হাঁটাহাঁটি করলে খাবার হজম হতে সুবিধা হবে এবং গ্যাস-অম্বলের ঝুঁকিও কমবে।

৫. রাতের খাবার হালকা রাখুন

দুপুরে প্রচুর খাওয়াদাওয়ার পর রাতে আবার ভারী খাবার না খাওয়াই ভাল। স্যালাড, স্যুপ বা হালকা খাবার দিয়ে রাতের খাবার সেরে ফেলুন। উৎসবের আনন্দ উপভোগ করুন, তবে শরীরের দিকেও নজর রাখুন। সামান্য সতর্কতাই জামাইষষ্ঠীর ভোজকে করে তুলতে পারে আরও উপভোগ্য।

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, ফুটবল বিশ্বকাপে হামলার আশঙ্কা

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার