ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: একজন খেলোয়াড়ের সাফল্যের পিছনে থাকে অনেক মানুষের অবদান। তবে সেই তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি  হলেন শৈশবের কোচ। যখন একটি শিশু প্রথম মাঠে পা রাখে, তখন তার প্রতিভাকে চিনে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন কোচই। তাঁর হাতেই গড়ে ওঠে খেলোয়াড়ের ভবিষ্যত। কিন্তু খেলা শেখানোর বদলে ফুটবল কোচের বিরুদ্ধে উঠেছে নাবালিকাকে টানা তিন বছর ধরে ধর্ষনের অভিযোগ। এই ঘটনা সামনে আসাতেই ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।  ধর্ষণ ও ব্ল্যাকমেল করার অভিযোগে অভিযুক্ত ফুটবল কোচকে গ্রেফতার করা হয়েছে। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘর জেলায়। অভিযুক্তকে  অভিজিৎ মেন্ডাল (৩৬) নামে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে শিশুর উপর যৌন নিপীড়ন প্রতিরোধ আইনের (পকসো)  অধীনে মামলা করা হয়েছে। পুলিশের জানিয়েছে, অভিজিৎ ২০২৩ সালে ভাসাইতে তার ফুটবল প্রশিক্ষণ একাডেমিতে যোগ দেওয়া ১৭ বছর বয়সী নাবালিকাকে বারবার ধর্ষণ করেছে। আরও অভিযোগ উঠেছে, তিনি নাবালিকার আপত্তিকর ভিডিও তৈরি করেছিলেন এবং পরে সেগুলো ব্যবহার করে তাকে ব্ল্যাকমেল করেন।

আরও পড়ুন: কোচ যশপাল রানার মৃত্যুতে ভেঙে পড়লেন মনু ভাকের, কী লিখলেন সমাজ মাধ্যমে?

নির্যাতিতা তাঁর অভিযোগে জানিয়েছেন, অভিজিৎ প্রথমে তাঁর বিশ্বাস অর্জন করে এবং পরে ফুটবলের দুনিয়ায় বড় সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করে। গত তিন বছরে একাধিকবার যৌন নির্যাতনের  করেন। নির্যাতনে অতিষ্ঠ হয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরেই ছবি ও ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে অভিযুক্ত। দাবি না মানলে  আপত্তিকর ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করে দেবেন বলেও হুমকি দেয় অভিজিৎ। ক্রমাগত মানসিক নির্যাতনের পর অবশেষে নাবালিকা তার পরিবারকে বিষয়টি জানায়। তারপরেই নির্যাতিতার পরিবার পুলিশের কাছে ফুটবল কোচের নামে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে, ভাসাইয়ের মানিকপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত অভিজিৎ মেন্ডালকে গ্রেফতার করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

কোচ যশপাল রানার মৃত্যুতে ভেঙে পড়লেন মনু ভাকের, কী লিখলেন সমাজ মাধ্যমে?

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান