অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অসমের জোরহাট এয়ারবেসে শনিবার ভারতীয় বায়ুসেনার একটি AN-32 বিমান দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি নিরাপদে অবতরণের পর আচমকাই আগুন লেগে যায়। ঘটনাটি ঘটতেই গোটা এয়ারবেসে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয় এবং দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু হয়।

বিমানটিতে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনায় কোনও প্রাণহানি বা কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়েও এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর ভারতীয় বায়ুসেনা এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘জোরহাটে ভারতীয় বায়ুসেনার একটি AN-32 বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।’ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের প্রস্তুতি শুরু হয়েছে। প্রযুক্তিগত ত্রুটি, যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

উল্লেখ্য, AN-32 ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ বিমান। ফলে এই দুর্ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর এয়ারবেসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তদন্তের রিপোর্ট সামনে এলে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ার প্রতিশ্রুতি দিয়ে টানা ৩ বছর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

কোচ যশপাল রানার মৃত্যুতে ভেঙে পড়লেন মনু ভাকের, কী লিখলেন সমাজ মাধ্যমে?

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ