প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ঘরের মাঠে জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করল আমেরিকা। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল মার্কিনিরা। ক‍্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে আজ, শনিবার (ভারতীয় সময়) মুখোমুখি হয়েছিল আমেরিকা ও প্যারাগুয়ে। সেই ম্যাচে দুরন্ত খেলে আমেরিকার ফুটবলাররা। ডিফেন্স, মাঝমাঠ থেকে আক্রমণ বিভাগ সবদিক দিয়েই প্যারাগুয়েকে ছাপিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই এগিয়ে যায় এবারের বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। পায়ের দারুণ জাদুতে তিন জনকে এড়িয়ে ক্রিস্টিয়ান পুলিসিক খুঁজে নেন ওয়েস্টন ম‍্যাককনিকে। তার শট ছুটে আসা প‍্যারাগুয়ের মিডফিল্ডার বোবাদিয়ার পায়ে লেগে জড়িয়ে যায় তাঁদেরই জালে। যার ফলে ম্যাচ শুরুর মাত্র কয়েকমিনিটের মধ্যে ১-০ গোলে এগিয়ে যায় আমেরিকা।

আরও পডুন: বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

মার্কিন ফুটবলাররা এতটাই চাপে রেখেছিল প্যারাগুয়েকে যে তারা ঘুরে দাঁড়াতেই পারছিল না ম্যাচে। ৩১তম মিনিটে পুলিসিকের নিখুঁত ক্রসে পেনাল্টি স্পটের কাছ থেকে প্যারাগুয়ের জালে বল পাঠিয়ে দেন আমেরিকার বালুগান। হাফটাইমে অতিরিক্ত সময়ে ফের প্রতিপক্ষ প্যারাগুয়ের গোলপোস্ট লক্ষ্য করে শট মেরে চমৎকার ফিনিশিং করে আমেরিকা। স্কোর লাইন ৩-০ হয় হাফটাইমের আগে। দ্বিতীয়ার্ধে প্যারাগুয়েকে আরও চেপে ধরে আমেরিকা। যদিও ম্যাচের ৭৩ মিনিটে ব‍্যবধান কমায় প‍্যারাগুয়ে। হুলিও এন্সিসকোর কাছ থেকে পাশ পেয়ে মাওরিসিও গোল দেগে দেন আমেরিকার বিরুদ্ধে। যদিও তাতে কোনও সুরাহা হয়নি। আমেরিকা আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে বল পায়ে ডি বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে প্যারাগুয়ের জাল খুঁজে নেন আমেরিকার ফুটবলার রেইনা। চতুর্থ গোল হয়। যার ফলে ৪-১ গোলে শেষ হয় আমেরিকা ও প্যারাগুয়ের ম্যাচ।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের