লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম লন্ডনের সাউথহলে ছুরির আঘাতে মৃত্যু হয়েছে ২৬ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনার খবরটি জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে  ব্যাপক চাঞ্চল্য। 

নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুরভেজ সিং নামে চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে ওই যুবককে ডরমার্স ওয়েলস লেনের সংযোগস্থলের কাছে নর্থ রোডে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছিল। ঘটনাস্থল থেকে আনুমানিক ৩০ বছর বয়সী আরও এক ব্যক্তিকে আহত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় ছুরি দিয়ে দুজনকে আক্রমণের খবর  পাওয়ার পরেই লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসকে ডেকে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও ভারতীয় বংশোদ্ভূত যুবককে বাঁচানো যায়নি।

আরও পড়ুন: মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

পুলিশ জানিয়েছে, রাত প্রায় সাড়ে বারোটার দিকে নর্থ রোড ও ডরমার্স ওয়েলস লেনের সংযোগস্থলে একটি দোকানের বাইরে গুরভেজ সিং আক্রান্ত হন। মেট্রোপলিটন পুলিশের স্পেশালিস্ট ক্রাইম কমান্ডের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অ্যালিসন ফক্সওয়েল এক বিবৃতিতে বলেছেন, ‘মর্মান্তিক এই মৃত্যুর তদন্ত চলছে এবং আমার সমবেদনা তাঁর পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রয়েছে।’  এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।  পুলিশ আরও জানিয়েছে, হত্যার সন্দেহে ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। তবে তদন্তের পর ছয়জনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়েই ছেড়ে দেওয়া হয়েছে এবং একজনকে পরবর্তী  দিনে হাজির হওয়ার শর্তে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। 

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

‍শেষ মুহূর্তের গোলে সুই‍ৎজারল্যান্ডের জয় রুখে দিল কাতার

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …