মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইরান-আমেরিকার যুদ্ধ পার করেছে তিন মাসের বেশি সময়। এখনও অধরা শান্তিচুক্তি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর একযোগে হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। সেই আঘাতেই মৃত্যু হয়েছিল ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেইনির। যুদ্ধের ১০০ দিন পেরিয়ে গেলেও এখনও খামেইনিকে সমাধিস্থ করা হয়নি। তবে এবার দেশের সর্বোচ্চ নেতার শেষকৃত্যের পূর্ণাঙ্গ সময়সূচী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইরান। জানানো হয়েছে কবে খামেইনিকে সমাধিস্থ করা হবে। 

অন্ত্যেষ্টিক্রিয়ার সময়সূচী

আগামী ৪ ও ৫ জুলাই, শনি ও রবিবার, তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় বিদায় অনুষ্ঠান শুরু হবে। সোমবার, ৬ জুলাই তেহরানের মধ্য দিয়ে একটি মিছিল যাবে। তারপর মঙ্গলবার, ৭ জুলাই পবিত্র শহর কোমের মধ্য দিয়ে আরেকটি মিছিল বের হবে। শেষ মিছিলটি বৃহস্পতিবার, ৯ জুলাই মাশহাদে অনুষ্ঠিত হবে যা ইসলামী বর্ষপঞ্জী অনুসারে ইমাম সাজ্জাদের শাহাদাতের আগের দিন। ওই দিনই সমাধি দেওয়া হবে আয়াতুল্লা আলি খামেইনিকে। সেই সঙ্গেই খামেইনির পরিবারের চারজন সদস্যকেও সমাধিস্থ করা হবে। তাঁরা হলেন  ডাঃ মিসবাহ আল-হুদা বাকেরি কানি, সাইয়্যিদা বুশরা হোসেইনি খামেনি, জাহরা হাদ্দাদ আদেল এবং জাহরা মোহাম্মদী গোলপায়েগানি। 

আরও পড়ুন: বিশ্বকাপে বেনজির ঘটনা, চোটের কারণে ম্যাচ রেফারি বদল

সমাধির জন্য মাশহাদকেই কেন বেছে নেওয়া হল?

 খামেনেইয়ের শেষ ঠিকানা হিসেবে মাশহাদকেই বেছে নেওয়া হয়েছে। কারণ এই জায়গা শুধু রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ নয় খামেইনির পারিবারের সঙ্গেও সম্পর্ক  জুড়ে রয়েছে।  ১৯৩৯ সালে এই শহরেই জন্ম হয়েছিল আলি খামেইনির। তাঁর বাবা, শিয়া সম্প্রদায়ের একজন ধর্মগুরু ছিলেন। তাঁকেও মাশহাদের ইমাম রেজা দরগাহের কাছে সমাধিস্থ করা হয়েছে। মাশহাদ শুধু ইরানের দ্বিতীয় বৃহত্তম শহরই নয়, এটি শিয়া সম্প্রদায়ের মুসলিমদের কাছে অন্যতম পবিত্র তীর্থস্থান।  

 

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা