দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলেও বাজেটের কারণে পিছিয়ে যাচ্ছেন? তাঁদের জন্য সুখবর। গুগলের জনপ্রিয় AI-চালিত স্মার্টফোন গুগল পিক্সেল-১০ এখন মিলছে ১৫ হাজার টাকারও বেশি ছাড়ে। লঞ্চের তুলনায় উল্লেখযোগ্য মূল্যহ্রাসের পাশাপাশি রয়েছে ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনাস, ফলে আরও কম খরচে কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

ক্লিন অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা, শক্তিশালী AI ফিচার এবং দুর্দান্ত ক্যামেরার জন্য গুগল পিক্সেল সিরিজ বরাবরই প্রযুক্তিপ্রেমীদের পছন্দের তালিকায় থাকে। এবার গুগল পিক্সেল ১০-র দামে বড়সড় কাটছাঁট করায় নতুন করে আগ্রহ বেড়েছে ক্রেতাদের মধ্যে। ভারতে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ-সহ গুগল পিক্সেল ১০ ৫জি-র লঞ্চ মূল্য ছিল ৭৯ হাজার ৯৯৯ টাকা। বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্মে ফোনটি পাওয়া যাচ্ছে ৬৪ হাজার ৬৪৯ টাকায়। অর্থাৎ সরাসরি ১৫ হাজার ৩৫০ টাকার ছাড় মিলছে।এছাড়াও নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে আরও অতিরিক্ত ছাড়ের সুবিধা রয়েছে। এক্সচেঞ্জ অফারে পুরনো স্মার্টফোন বদলে উল্লেখযোগ্য মূল্যছাড়ও পাওয়া যেতে পারে। ফলে কার্যকর দাম আরও কমে যাওয়ার সুযোগ রয়েছে। 

আরও পড়ুন:কম দামে কিনুন রিয়েলমি স্মার্টফোন, অ্যামাজন সেলে মিলছে দুর্দান্ত ছাড়

ফিচারের দিক থেকে পিক্সেল ১০-এ রয়েছে গুগলের নিজস্ব টেনসর জি৫ প্রসেসর, ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। স্মার্টফোনটিতে ৬.৩ ইঞ্চির ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে, যার পিক ব্রাইটনেস ৩০০০ নিটস পর্যন্ত। ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ১৩মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং  টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ৪,৯৭০ এমএএইচ ব্যাটারি, ৩০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে। যাঁরা প্রিমিয়াম সেগমেন্টের AI-সমৃদ্ধ স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁদের জন্য এই অফারটি লাভজনক হতে পারে। তবে এ ধরনের ছাড় সাধারণত সীমিত সময়ের জন্যই থাকে, তাই আগ্রহীদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই