ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

Share:

নিজস্ব প্রতিনিধি: দুদিন আগেই অসমের জোরহাটে ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার বিমান। তাতে মৃত্যু হয়েছিল ৫ সেনাকর্মীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। এবার ঘটনাস্থল আমেরিকার মিসৌরি অঙ্গরাজ্য। ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন।

জানা গিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে।  মিসৌরি স্টেট হাইওয়ে পেট্রোল জানিয়েছে, কানসাস সিটি থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণে অবস্থিত বাটলার শহরের বিমানবন্দরের কাছে রবিবার (১৪ জুন) সকালের দিকে দুর্ঘটনাটি ঘটেছে। এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বিমানে থাকা ১২ জন আরোহীর সকলের মৃত্যু হয়েছে।  দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। দ্রুত উদ্ধার অভিযান শুরু করলেও কাউকেই বাঁচানো যায়নি। 

মিসৌরির বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই প্যাসিফিক অ্যারোস্পেসের একটি পি৭৫০ বিমান ভেঙে পরে। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি যখন উড়ছিল, তখন ওই অঞ্চলে কোনো এটিসি চালু ছিল না। দুর্ঘটনার প্রকৃত কারণ  খুঁজতে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। 

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর