যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে চলা ইরান-আমেরিকার যুদ্ধ শেষ হতে চলেছে । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বড় ঘোষণা করেছের। তিনি জানিয়েছেন ইরানের সঙ্গে আমেরিকার একটি চুক্তি অবশেষে চূড়ান্ত হয়েছে। সরকারি ভাবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে সুইৎজারল্যান্ডে আগামী শুক্রবার (১৯ জুন)।  এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্বনেতারা। বহুল  প্রতীক্ষিত এই চুক্তিকে তাঁরা বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি ‘বড় পদক্ষেপ’ হিসেবে দেখছেন। শান্তি চুক্তির কথা ঘোষণা হতেই এক যৌথ বিবৃতিতে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে ইউরোপের শীর্ষ চার দেশ। 

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে এক যৌথ বিবৃতিতে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে, ফ্রান্স, জার্মানি ও ইতালি। যুদ্ধ থামনোর এই সিদ্ধান্তকে বিশ্বের জন্য অত্যন্ত সুখবর বলেই জানিয়েছে কাতার, তুরস্ক, জাপান, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশ। রবিবার এক যৌথ বিবৃতিতে চারটি দেশ বলেছে, ‘ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট ও নির্ভরযোগ্য পদক্ষেপ নিলে সংশ্লিষ্ট নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারে আমরা প্রস্তুত। এই সুযোগ কাজে লাগাতে, আলোচনার গতি ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদি একটি কূটনৈতিক সমাধানে পৌঁছাতে আমেরিকা,  ইরান ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করব।’ 

আরও পড়ুন: বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

এই চুক্তিকে স্বাগত জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে   বলেন, ‘পুরো বিশ্ব দীর্ঘ সময় ধরে এই সুসংবাদের অপেক্ষায় ছিল। চুক্তিটি এই অঞ্চলে একটি দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার পরিবেশ প্রতিষ্ঠার পথ তৈরি করবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি।’  জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস মার্কিন ও ইরানি নেতাদের অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, এই চুক্তি   বৈশ্বিক অর্থনীতিকে চাঙ্গা করবে  এবং  মধ্যপ্রাচ্যে আরও নিরাপদে যাতায়াতের পথ প্রশস্ত করবে। 

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট