চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম: চিরশত্রু পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ের মাধ্যমে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। রবিবার (১৪ জুন) ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে প্রথমে ব্যাট করে স্মৃতি মান্ধানার অর্ধশতরান আর রিচা ঘোষের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ছয় উইকেট হারিয়ে ১৭০ রান তোলে ভারত। জবাবে দীপ্তি শর্মা-শ্রী চরণীদের বিষাক্ত বোলিংয়ে ১৭ ওভারে ১০৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ৬৪ রানে জয় হাসিল করে টিম ইন্ডিয়া।

টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক হরমনপ্রীত কাউর। যদিও তাঁর সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। প্রথম ওভারেই পাকিস্তানের স্পিনার সাদিয়া ইকবালের বলে মুনিবা আলির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন শেফালি বর্মা (৬)। চতুর্থ ওভারে জেমাইমা রডরিগজকে (১) ফেরান তাসমিয়া রুবাব। ১৮ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কাউর দলকে বিপর্যয়ের মুখ থেকে অনেকখানি টেনে তোলেন। পাক বোলারদের শাসন করে অনায়াসে নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন স্মৃতি। তবে ১৪তম ওভারে আগ্রাসী শট খেলতে গিয়ে রামিন শামিমের বলে ফাতিমা সানার তালুবন্দি হন। আউটের আগে করেন ৪৪ বলে ৬৮ রান। পরের ওভারে সাজঘরে ফেরেন ভারতী ফুলমালি (১)।  অধিনায়ক হরমনপ্রীত ৩৫ বলে ৩৬ রান করে আউট হন। এর পর বঙ্গ তনয়া রিচা ঘোষ ও দীপ্তি শর্মা হাত খুলে মেরে দলকে দেড়শো রানের গণ্ডি পার করে দেন। দুজনে ২০ বলে ৪৫ রান যোগ করেন। ইনিংসের শেষ ওভারে ফাতিমা সানার বলের লাইন মিস করে ক্লিন বোল্ড হয়ে আউট হয়ে যান রিচা (১৭ বলে ৩৪)। শেষ পর্যন্ত বলে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে টিম ইন্ডিয়া। দীপ্তি ১২ ও শ্রেয়াঙ্কা পাতিল ১ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে ফাতিমা সানা ও সাদিয়া ইকবাল দুটি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঠান্ডা মাথায় খেলতে শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার মুনিবা আলি ও গুল ফিরোজা। অহেতুক তাড়াহুড়ো না করে স্বচ্ছন্দে রান তুলতে থাকেন দুই ব্যাটার। পঞ্চম ওভারে আক্রমণে এসে ফিরোজাকে (১২) ফিরিয়ে পাক শিবিরে প্রথম আঘাত হানেন দীপ্তি শর্মা। নিজের পরের ওভারে আয়েশা জাফরকেও (১২)  ফিরিয়ে দেন তিনি।  পরের ওভারে সায়রা জাবিনকে (২) ফিরিয়ে দেন শ্রী চরণী। পর পর দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় পাকিস্তান। ১০ ওভার শেষে রান দাঁড়ায় তিন উইকেট হারিয়ে ৭২। ১১তম ওভারে ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে আউট হয়ে যান পাক ওপেনার মুনিবা আলি (৪১)। পরের ওভারে ফাতিমা সানাকে (০) ফিরিয়ে পাকিস্তানকে জোর ধাক্কা দেন শেফালি বর্মা। পরের ওভারে নাতালিয়া পারভেজকে (৭) ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের অনুকুলে নিয়ে আসেন শ্রী চরণী। ২৬ রানের মধ্যে পাঁচ উইকেট খুঁইয়ে খাদের কিনারায় পৌঁছে যায় পাকিস্তান। শেষ ছয় ওভারে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৮২ রানের।

১৫তম ওভারে ফের পাক শিবিরে আঘাত হানেন শ্রী চরণী। ফিরিয়ে দেন রামিন শামিমকে (৪)। এর পর অষ্টম উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন আলিয়া রিয়াজ ও নাসরা সান্ধু। তবে লাভ হয়নি। ১৭তম ওভারে বল করতে এসে আগুন ঝরান দীপ্তি শর্মা। তাঁর বিষাক্ত বোলিংয়ের শিকার হয়ে পর পর ফিরে যান আলিয়া রিয়াজ (১৮), তাসমিয়া রুবাব (০) ও নাসরা সান্ধু (৪)।  দীপ্তি শর্মা চার ওভার বল করে ১০ রান দিয়ে পাঁচ উইকেট ঝুলিতে পোরেন। শ্রী চরণী ২১ রানে তিন উইকেট নিয়েছেন। 

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের