৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপের মতো মঞ্চে তিউনিসিয়াকে নিয়ে কার্যত ছেলে খেলা করল সুইডেন। মন্তেরেই স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম‍্যাচে ৫-১ গোলে জিতে বিশ্বকাপের শুরুটা ভালই করল সুইডিশরা। আজ, সোমবার সকালে (ভারতীয় সময়) মুখোমুখি হয়েছিল সুইডেন ও তিউনিসিয়া। কিন্তু সুইডেনের দাপটে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল তিউনিসিয়া। গোটা মাঠজুড়েই দাপিয়ে বেড়াল সুইডেনের ফুটবলাররা। ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় সুইডেন। মাঝমাঠ থেকে থ্রু পাশ ধরতে ছুটছিলেন সুইডেনের ইসাক। তাঁকে ঠেকাতে লাইন ছেড়ে বেরিয়ে আসেন তিউনিসিয়ার গোলরক্ষক মুহিব চামাখ, ব্যর্থ হন তিনি। বল পেয়ে যান ইয়োকেরেস, তাঁর শট গোললাইন থেকে ঠেকিয়ে দেন ডিফেন্ডার মুন্তাসার তালবি। ফিরতি বলে গোল বক্সের বাইরে থেকে গতিময় ভলিতে প্রতিপক্ষের জাল খুঁজে নেন সুইডেনের আয়ারি।

আরও পডুন: ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

ম্যাচের ৩০ মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন সুইডেনের ইসাক। তিউনিসিয়ার প্রতি আক্রমণের কাছ থেকে বল পেয়ে বাম দিক থেকে কোনাকুনি দৌড়ে গোল বক্সে ঢুকে পড়েন তিনি। সঙ্গে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে তিউনিসিয়ার জালে খুঁজে নেন। ম্যাচের ৪৩ মিনিটে চমৎকার গোলে ব‍্যবধান কমায় তিউনিসিয়া। হাফটাইমে স্কোর দাঁড়ায় ২-১। ম্যাচের ৬০ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন সুইডেনের ইয়োকেরেস। যাঁর গোল দিয়ে খেলা শুরু করেছিল সুইডেন, সেই আয়ারিই শেষ করেন। যোগ করা অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে আরেকটি গতিময় শটে তিউনিসিয়ার গোল পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন। বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে অনেক লড়াই করে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া সুইডেন।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়