শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিদেশীয় সিরিজের অংশ হিসেবে আজ সোমবার (১৫ জুন) শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হয়েছে ভারতীয় ‘এ’ দল। রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।  ব্যাট করতে নেমে সমস্ত উইকেট হারিয়ে ভারতীয় ‘এ’ দল ২৬৫ রান করে। তবে খেলার সময় অলরাউন্ডার বিপরাজ নিগমের একটি বড় ভুলের কারণে ভারতীয় ‘এ’ দলের ১০ রান কাটা হয়েছে। পিচের সংরক্ষিত এলাকা দিয়ে দৌড়ানোর অভিযোগে বিপরাজ  নিগমকে দু’বার শাস্তি দেওয়া হয়েছে যা একটি বিরল ঘটনা । আকস্মিক এই ঘটনায় স্টেডিয়ামে থাকা দর্শক ও ধারাভাষ্যকাররা হতবাক হয়ে যান। 

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই খেলোয়াড়ের উপর দুটি পাঁচ রানের পেনাল্টি আরোপ করা হয়। এই শাস্তির কারণে শ্রীলঙ্কা অতিরিক্ত ১০ রান থেকে তাদের ইনিংস শুরু করবে। ক্রিকেট পিচে দৌড়ানোর জন্য প্রথম সতর্কবার্তা পান অনুকূল রায় এবং বিপরাজ। একই ভুলের পুনরাবৃত্তি হলে মাঠে উপস্থিত আম্পায়াররা পাঁচ রানের পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নেন। একই ভুল দুবার করায় ১০ রান কেটে নেওয়ার শাস্তি দেওয়া হয়েছে।   

আরও পড়ুন: ৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

 মাঠে ব্যাটসম্যানরা দৌড়ে রান নেওয়ার জন্য পিচের আড়াআড়ি দিক ব্যবহার করে। যেহেতু বোলাররা পিচের ঠিক মাঝখানে বল ফেলে, তাই পিচকে অক্ষত রাখতে ব্যাটসম্যানদের মাঝখান দিয়ে দৌড়ানোর অনুমতি দেওয়া হয় না। কিন্তু সতর্কবার্তা পাওয়া সত্ত্বেও ভারতীয় ব্যাটসম্যান পিচের মাঝখানে দৌড়াতে থাকেন, যেখানে ব্যাটসম্যানদের পা ফেলার অনুমতি নেই। এদিন ম্যাচের শুরুতেই  পরপর উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে। মাত্র ৩৯ রানে ভারত হারায় দুই ওপেনার প্রভসিমরান সিং এবং বৈভব সূর্যবংশীকে। জাতীয় দলের হয়ে খেলতে নেমে তেমন প্রভাব  বিস্তার করতে পারেনি বৈভব। 

 

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!