‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তানের ম্যাচ হবে সেখানে বিতর্ক থাকবে না তা বললে কি হয়। ভারতের মেয়েরা রবিবার (১৪ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছে পাকিস্তানকে হারিয়ে। তবে ৬৪ রানে পাকিস্তানকে হারিয়ে দুরন্ত সূচনা করলেও ম্যাচের ফলাফলের চেয়ে বেশি  চর্চা হচ্ছে ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক নিয়ে। কারণ এবারেও পাক অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি ভারতের মহিলা  দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের কোচ । সেই সঙ্গেই উগড়ে দিয়েছেন ক্ষোভও। 

এই ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক শুরু হয়েছে ২০২৫ সাল থেকে। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল এক কাশ্মীরী সহ ২৬ জন পর্যটকের। বেছে বেছে খুন করা হয়েছিল হিন্দুদের। ঘটনার সঙ্গে যোগ ছিল পাকিস্তানের। ভারতীয় পর্যটকদের উপর হামলার ঘটনার রেশ পড়েছে ২২ গজের ময়দানেও। ২০২৫ সালের এশিয়া কাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি। সেই থেকে শুরু হওয়া ‘করমর্দন না করার’ নীতিটি চলতি বছরের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও অব্যাহত ছিল। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর রবিবার টস শেষে পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি। শুধু তাই নয়, ম্যাচ শেষেও উভয় দলের খেলোয়াড়রা প্রচলিত করমর্দন রীতি এড়িয়ে গিয়েছেন। খেলা শেষে এই বিষয়ে পাকিস্তানের প্রধান কোচ ওয়াহাব রিয়াজের মতামত জানতে চাওয়া হয়। তখনই রিয়াজ পরিষ্কারভাবে জানিয়েছেন, তিনি কারণটি জানেন না। রিয়াজ বলেন, ‘আমি অনেক আগেই ক্রিকেট ছেড়ে দিয়েছি, তাই হাত না মেলানোর কারণ আমি জানি না। কিন্তু যদি এভাবেই চলতে থাকে, তাহলে এগিয়ে যাওয়া যাক। এতে খুব বেশি কিছু যায় আসে না।’

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

পাকিস্তানের শোচনীয় পরাজয় নিয়েও মুখ খুলেছেন ওয়াহাব রিয়াজ। তিনি স্বীকার করেছেন যে, তাঁর দল ডেথ ওভারে অতিরিক্ত রান দিয়েছে, যা ভারতকে বাড়তি সুবিধা দিয়েছে। তাঁর কথায়, ‘আমার মনে হয়, আমরা শেষ ওভারগুলোতে ১৫-২০ অতিরিক্ত রান দিয়েছি। সেখান থেকেই ভারত গতি পায়। তবে, দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং কিছু ইতিবাচক দিকও ছিল। সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে উন্নতি করতে হবে।’

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

পথ দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর