স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

Share:

নিজস্ব প্রতিনিধি: শক্তিতে দুই দলের তুলনা করা বোকামি। এক দলে রয়েছেন বিশ্ব কাঁপানো তারকা ফুটবলাররা। অন্য দলে একদল অনামী খেলোয়াড়। একদল বিশ্বকাপ ছোঁয়ার স্বাদ পেয়েছে, অন্য দল এদিনই প্রথম বিশ্বকাপ খেলল। তাতে কি? মগজাস্ত্র প্রয়োগ করে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দেশ স্পেনকে রুখে দিলেন কেপ ভার্দের কোচ। গোলশূন্যভাবেই শেষ হল খেলা। বিশ্বকাপ অভিযানটা সুখকর হল না লামিনে ইয়ামালদের।

সোমবার (১৫ জুন) রাতে আটলান্টার স্টেডিয়ামে এক অসম লড়াইয়ের ম্যাচ দেখার জন্যই হাজির ছিলেন দর্শকরা। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়েছিলেন স্পেনের খেলোয়াড়রা। শক্তি, গতি কিংবা স্কিলের ক্ষেত্রে গাভি, পেদ্রিদের সঙ্গে তাঁর শিষ্যরা এঁটে উঠতে পারবেন না তা ভালই জানতেন কেপ ভার্দের কোচ। তাই ৫-৪-১ ছকে দল সাজিয়েছিলেন। অর্থা‍ৎ রক্ষণে পাঁচ খেলোয়াড়, তাঁদের সাহায্যের জন্য মাঝমাঠের চার খেলোয়াড়। একসঙ্গে ৯ খেলোয়াড়কে নিচে নামিয়ে স্পেনের খেলোয়াড়দের চক্রব্যুহে আটকে ফেলেছিলেন। কেপ ভার্দের রক্ষণ ভেঙে জালে বল গলানোর সঠিক সুযোগই পাননি স্পেনের খেলোয়াড়রা। তার মধ্যে ৩৯ মিনিটে পেদ্রির অসাধারণ এক পাস থেকে ফেরান তোরেসের বুলেট গতির শটটি যখন ক্রসবারে লেগে ফিরে আসে, তখনই যেন দুর্ভাগ্যের আভাস পাচ্ছিল স্পেন। ফিরতি বলে ওয়ারসাবালের হেড দারুণভাবে রুখে দেন ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। প্রথমার্ধের যোগ করা সময়েও লাপোর্তের হেড অবিশ্বাস্য দক্ষতায় আঙুলের ডগা দিয়ে বাইরে পাঠিয়ে দেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবেই শেষ হয়।

বিরতির পর লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা খেলার কৌশল বদল করে। নিজেদের মধ্যে ছোট-ছোট পাস খেলার পরিবর্তে উঁচু করে বল তুলে কেপে ভার্দের রক্ষণ ভেদের চেষ্টা করে। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। সময় যত গড়িয়েছে, কেপ ভার্দের খেলোয়াড়দের আত্মবিশ্বাস তত বেড়েছে। ৭১ মিনিটে বাধ্য হয়েই লামিনে ইয়ামাল ও মিকেল মেরিনোকে নামান স্পেন কোচ। দুজনে আসার পর স্পেনের খেলায় কিছুটা গতি আসে। তবে তাতেও কেপ ভার্দের রক্ষণভাগ টলানো যায়নি। রদ্রিকে তুলে নিয়ে নিকো উইলিয়ামসকে নামিয়ে শেষ জুয়াটা খেলেছিলেন স্পেন কোচ। । কিন্তু ৮৮ মিনিটে ওয়েসারবাল যখনই গোলের জন্য পা বাড়িয়েছিলেন, তখনই আক্ষরিক অর্থেই নিজের শরীরকে কামানের গোলার মতো ছুঁড়ে দিলেন কেপ ভার্দের ডিফেন্ডার পিকো লোপেস। মাথা দিয়ে বলটি ক্লিয়ার করে তিনি দলকে বাঁচিয়ে দেন।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের