মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধী দলনেতা হিসেবে বহুবার পাহাড় সফরে গিয়েছেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর প্রথম সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। আজ, মঙ্গলবার তিনি কার্শিয়াং পাহাড়ে জনকল্যাণ শিবিরে অংশ নেবেন। জনকল্যাণ শিবিরে উপস্থিত থাকার পাশাপাশি একটি জনসভাতেও ভাষণ দেবেন তিনি।

কার্শিয়াংয়ের গোথালস গ্রাউন্ডে বর্তমানে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন দফতরের একাধিক সরকারি প্রকল্প ও পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এই শিবিরের মাধ্যমে। মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন পরিষেবার সুবিধা তুলে দেবেন বলে জানা গিয়েছে। সোমবার থেকেই কর্মসূচিকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু হয়েছে। সভাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা। পাহাড় এবং সমতলের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় লাগানো হয়েছে ব্যানার, ফ্লেক্স ও প্রচারসামগ্রী।

আরও পড়ুন: ‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রশাসন সূত্রে খবর, অনুষ্ঠানে রাজ্যের একাধিক মন্ত্রী, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি পাহাড়ি এলাকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও ঘোষণা করা হতে পারে। এদিন মন্টেভিওট গ্রাউন্ডে একটি বড় জনসভারও আয়োজন করা হয়েছে। সেখানে পাহাড়, তরাই এবং ডুয়ার্স এলাকার বিপুল সংখ্যক মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে বিজেপিও প্রস্তুতি বৈঠক করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, বিজেপির পার্বত্য সাংগঠনিক জেলা কমিটির সভাপতি সঞ্জীব লামা, কার্শিয়াংয়ের বিধায়ক সোনম লামাসহ দলের একাধিক নেতা।

সাংসদ রাজু বিস্তা জানান, কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রীর দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, একটি জনকল্যাণ শিবির এবং অন্যটি জনসভা। পাহাড়ের মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং এই তিনটি বিধানসভা কেন্দ্রই বর্তমানে বিজেপির দখলে। পাশাপাশি দার্জিলিং লোকসভা কেন্দ্রও দীর্ঘদিন ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে নতুন রাজ্য মন্ত্রিসভায় পাহাড়ের কোনও বিধায়ক স্থান না পাওয়ায় এই সফরকে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাহাড়বাসীর একাংশের মতে, বর্তমানে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার থাকায় এলাকার উন্নয়ন, পরিকাঠামো, কর্মসংস্থান এবং দীর্ঘদিনের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?