কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হঠাৎ বদলে যেতে পারে আবহাওয়ার চিত্র। রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভয়ঙ্কর রূপ নিতে পারে বৃষ্টি । ইতিমধ্যেই সাত জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে জারি হয়েছে লাল সতর্কতা। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। বজ্রপাতের আশঙ্কাও প্রবল থাকায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই তিন জেলার কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ মৌড়িগ্রাম স্টেশনে কুপিয়ে খুন, ধাওয়া করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল যাত্রীরা

এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের মতে, দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা দুর্বল থাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম হলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে অস্বস্তিকর গরম বাড়বে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। ফলে দুর্যোগের এই পরিস্থিতিতে সকলকে সতর্ক ও নিরাপদ থাকার আবেদন জানিয়েছে প্রশাসন।

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

মৌড়িগ্রাম স্টেশনে কুপিয়ে খুন, ধাওয়া করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল যাত্রীরা

তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির

ময়নাতদন্তের পর বদলে গেল মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য অসম মেডিকেল কলেজে

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

সঞ্চিতার অকাল মৃত্যু, মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

টাকার অভাবে আমেরিকায় মাকে নিয়ে যেতে পারেননি, কাঁদলেন কেপ ভার্দের‌ গোলরক্ষক

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ