কেন্দ্রের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ টেলিগ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট-ইউজি (NEET-UG) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে সতর্ক কেন্দ্রীয় সরকার। সেই কারণেই আগামী ২২ জুন পর্যন্ত সাময়িকভাবে দেশে ব্যান করা হয়েছে টেলিগ্রাম অ্যাপকে। গতকাল, মঙ্গলবারই সেই বিষয়ে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র। এবার সেই নির্দেশিকাকে চ্য়ালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ টেলিগ্রাম কর্তৃপক্ষ। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্ট মামলাটি গ্রহণ করেছে ও আজ, বুধবারই বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পডুন: মুসলিম বৃদ্ধকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলালেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিও

কেন্দ্রের আপত্তি রয়েছে টেলিগ্রাম অ্যাপটিকে নিয়ে। কারণ এই অ্যাপের মাধ্যমেই নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। সেই কারণেই গত ৩ মে বাতিল করা হয়েছিল নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা। নতুন করে পরীক্ষার দিন ধার্য করা হয়েছে আগামী ২১ জুন। সেই পরীক্ষার প্রশ্ন যাতে ফের টেলিগ্রামের মাধ্যমে বাইরে না ছড়িয়ে পড়ে সেই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও টেলিগ্রামের আপত্তি, তাঁদের অ্যাপের কোনও হাত নেই প্রশ্নপত্র ফাঁসের পিছনে। কোনও গোষ্ঠী বা সংগঠন তাঁদের অ্যাপ ব্যবহার করে এই কাজ করে থাকলে সেটা কেন্দ্রীয় সরকারের পর্যবেক্ষণ করা উচিত। তাই কেন্দ্রের এই ব্যান বা নিষেধাজ্ঞা নিয়ে তীব্র আপত্তি রয়েছে এই মেসেঞ্জার অ্যাপের।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র সুপারিশের ভিত্তিতেই টেলিগ্রাম অ্যাপের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। তথ্য প্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৬৯এ অনুযায়ী টেলিগ্রাম অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। যদিও সেটি বেআইনি বলেই দাবি টেলিগ্রাম কর্তৃপক্ষের। পুরো বিষয়টি নিয়ে রিলায়েন্সের বিরুদ্ধে তোপ দেগেছেন টেলিগ্রামের সিইও পাভেল ডুরোভ। তিনি এও জানিয়েছেন, ‘কোনও অ্যাপকে নিষিদ্ধ করলেই প্রশ্নপত্র ফাঁস আটকানো যাবে না। আসল অপরাধীদের খুঁজে বের করতে হবে। নইলে তারা টেলিগ্রামের বদলে অন্য অ্যাপ ব্যবহার করবে।’

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি