আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দিল্লি পুলিশের বড়সড় অভিযানে আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের পর্দাফাঁস। এই অভিযানে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং পাঁচটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে নবজাতক ও শিশুদের অবৈধভাবে কেনাবেচার সঙ্গে জড়িত ছিল।

তদন্তে উঠে এসেছে, চক্রটি একাধিক রাজ্যে বিস্তৃত একটি একত্রিত ভাবে একটি  নেটওয়ার্কের মাধ্যমে কাজ করত।  নবজাতক ও শিশুদের সংগ্রহ করে বিভিন্ন স্থানে মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হতো বলে অভিযোগ। এই কাজে কারা কারা জড়িত ছিল এবং কীভাবে পুরো নেটওয়ার্ক পরিচালিত হতো, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় উদ্ধার হওয়া পাঁচ শিশুকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শিশুদের প্রকৃত পরিবার ও পরিচয় শনাক্ত করার কাজও শুরু হয়েছে।

আরও পড়ুনঃবাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

ধৃত ১২ জনের প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা চক্রটির আন্তঃরাজ্য যোগাযোগ, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য অন্যান্য সহযোগীদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করছেন। আরও কয়েকজনের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এই ঘটনায় একাধিক রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দিল্লি পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়