আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের স্মার্টফোন বাজারে খুব শিগগিরই নতুন ডিভাইস আনতে চলেছে Oppo। বিভিন্ন সূত্রের দাবি, Oppo Reno 16 সিরিজে দেশীয় বাজারে আত্মপ্রকাশ করতে পারে নতুন Oppo Reno 16C। আনুষ্ঠানিক ঘোষণা এখনও না হলেও ফোনটির সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন ইতিমধ্যেই সামনে এসেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, Oppo Reno 16C তে থাকতে পারে 6.32 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা Full HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সমর্থন করবে। ফলে স্ক্রলিং, গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা আরও মসৃণ হতে পারে।

পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে MediaTek Dimensity 7300 চিপসেট ব্যবহার করা হতে পারে। এর সঙ্গে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ প্রযুক্তি মিলবে বলে জানা গিয়েছে, যা দ্রুত মাল্টিটাস্কিং ও অ্যাপ লোডিং নিশ্চিত করবে। ক্যামেরা বিভাগেও থাকতে পারে নতুন চমক। ফোনটির পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য থাকতে পারে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির ক্ষেত্রে Oppo Reno 16C-তে 6,500mAh ক্ষমতার বড় ব্যাটারি এবং 45W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এই ব্যাটারি বড় আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আগামী জুলাই মাসে ভারতে Oppo Reno 16 সিরিজের সঙ্গে Reno 16C লঞ্চ হতে পারে। প্রসঙ্গত, Oppo Reno 16-এর চিনা মডেলে Dimensity 8550 Super চিপসেট থাকলেও, ভারতীয় সংস্করণে Snapdragon 7 Gen 4 প্রসেসর ব্যবহার হতে পারে। সফটওয়্যারের দিক থেকে Reno 16 ও Reno 16c রান করবে ColorOS 16 কাস্টম সফটওয়্যারে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বায়োমেট্রিক সেফটির জন্য, ফোনগুলোর স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। যদিও সংস্থার তরফে এখনও পর্যন্ত ফোনটির দাম বা লঞ্চের নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি। নতুন Reno 16C মূলত বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইনের খোঁজে থাকা ব্যবহারকারীদের লক্ষ্য করেই বাজারে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও স্মার্টফোনটিতে IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, স্টেরিও স্পিকার, NFC এবং Android 16-ভিত্তিক ColorOS 16.1 অপারেটিং সিস্টেম থাকতে পারে। Oppo দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেটও দিতে পারে বলে জল্পনা রয়েছে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা